Categories: দেশনিউজ

ভারতের এই রেলওয়ে স্টেশনে যেতে গেলে আপনার লাগবে ভিসা ও পাসপোর্ট, জানুন এই অদ্ভুত রেল স্টেশনের ব্যাপারে

ভারত সব দিক থেকেই অন্যান্য অনেক দেশের থেকে অনেকটাই আলাদা, আর তার সাথেই আলাদা এই দেশের সমস্ত নিয়ম কানুনও। সাধারণত, দেশের যেকোনো প্রান্তে যাওয়ার জন্য গাড়ি, বাস বা ট্রেন ব্যবহার করা হয়। ভারতে সর্বত্র এই যানবাহনের সুবিধা রয়েছে। ভারতের সাধারণ মানুষও এই ধরনের যানবাহন বেশি ব্যবহার করেন। এটি আপনার সুবিধা এবং দূরত্বের উপর নির্ভর করে। তবে যদি আপনি দেশের বাইরে কোথাও যেতে চান, তাহলে আপনাকে বিমান ব্যবহার করতে হবে এবং এর জন্য আপনার পাসপোর্ট এবং ভিসাও লাগবে।

কিন্তু যদি আমরা আপনাকে বলি যে, আমাদের দেশেই এমন একটি রেলওয়ে স্টেশন আছে যেখানে যেতে হলে আপনার পাসপোর্ট এবং ভিসা লাগবে? আপনি হয়তো সত্যিই অবাক হবেন, ভাববেন কেন ট্রেনে যেতে এইসব জিনিস লাগবে! তবে, বিষয়টা একেবারেই সত্যি। আসলেই ভারতে এমন একটি রেলস্টেশন রয়েছে, যেখানে যেতে হলে আপনাকে পাসপোর্টের পাশাপাশি পাকিস্তানের ভিসাও রাখতে হবে।

আমরা আদতে আটারি রেলওয়ে স্টেশনের কথা বলছি। আটারি রেলওয়ে স্টেশনে প্রবেশ করতে হলে আপনার পাসপোর্টের পাশাপাশি পাকিস্তানি ভিসা থাকতে হবে। আটারি রেলওয়ে স্টেশনের পুরো নাম আটারি শ্যাম সিং। এটি পাঞ্জাবের অমৃতসর জেলায় অবস্থিত। আটারি রেলওয়ে স্টেশন উত্তর রেলওয়ের ফিরোজপুর বিভাগের অধীনে আসে। আটারি রেলস্টেশনে প্রবেশের জন্য আপনার অবশ্যই পাকিস্তানি ভিসা থাকতে হবে, যদি আপনার কাছে পাকিস্তানি ভিসা না থাকে এবং আপনি এই রেলস্টেশনে প্রবেশ করতে পারবেন না। আপনাকে গ্রেপ্তার করে জেলে পাঠানোও হতে পারে। শুধু তাই নয়, এই মামলায় গ্রেপ্তার হলে দীর্ঘ সময় জেলও খাটতে হতে পারে আপনাকে।

আপনাদের জানিয়ে রাখি, আটারি রেলস্টেশন থেকেই সমঝোতা এক্সপ্রেসকে চালু করা হয়েছিল। ভারত ও পাকিস্তানের মধ্যেই এতদিন চলছিল সমঝোতা এক্সপ্রেস, যা বর্তমানে বন্ধ রয়েছে। আটারি রেলওয়ে স্টেশন একটি অত্যন্ত সংবেদনশীল রেলওয়ে স্টেশন কারণ এখান থেকে পাকিস্তানের ট্রেন চলে এবং এটি পাকিস্তানের খুব কাছে। এই কারণেই এখানে আসা প্রত্যেক ভারতীয়র ভ্যালিড পাসপোর্টের সাথে পাকিস্তানের ভিসা থাকা আবশ্যক। এছাড়াও, এই রেলস্টেশনের নিরাপত্তা সশস্ত্র নিরাপত্তা বাহিনীর হাতে রয়েছে এবং এখানে আসা প্রতিটি যাত্রীকে বিভিন্ন স্তরে চেকও করা হয়।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026