দেশ

Railway Ticket Booking: এবার থেকে আর ৪ মাস আগে বুক করা যাবেনা রেল টিকিট, নিয়মে বিরাট পরিবর্তন আনল সরকার

ভারতীয় রেলওয়ে টিকিট বুকিং এর এবার একটা বিরাট বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। যেখানে এখন পর্যন্ত চার মাস অর্থাৎ ১২০ দিন পর্যন্ত টিকিট বুক করা যেত এখন সেই সীমা কমিয়ে ৬০ করে দেওয়া হয়েছে। রেলের যাত্রীরা এখন ৬০ দিন আগে ট্রেনের টিকিট বুক করতে পারবেন বলে জানা যাচ্ছে। আগামী ১ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে ভারতীয় রেলওয়ে। তবে ততক্ষণ পর্যন্ত বুক করা টিকিটের উপরে কোন প্রভাব পড়বে না। ততদিন পর্যন্ত কিন্তু আপনি ১২০ দিন পর্যন্ত টিকিট বুক করতে পারবেন।

ভারতীয় রেল মন্ত্রকের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, সিদ্ধান্ত রেলওয়ে বোর্ডকে ভারতীয় রেলের ভ্রমণের চাহিদার দৃশ্যমানতা উন্নত করার জন্য সাহায্য করবে। লক্ষ্য করা গিয়েছে, ৬১ থেকে ১২০ দিনের সময়ের মধ্যে যে সমস্ত টিকিট বুক করা হয় তার ২১ শতাংশ সংরক্ষিত টিকিট বাতিল হয়ে যায়। তার পাশাপাশি পাঁচ শতাংশ যাত্রী প্রতিদিন টিকিট ক্যানসেল করে থাকেন। ফলে সবমিলিয়ে একটা সমস্যার মধ্যে পড়ছে ভারতীয় রেলওয়ে। অনেক ক্ষেত্রে এই সমস্ত সিট খালি থেকে যাচ্ছে। এর ফলে আখেরে ক্ষতি হচ্ছে ভারতীয় রেলের।

টিকিট বাতিল কমানো একটা বড় কারণ এই নতুন সিদ্ধান্তের পিছনে। রেলওয়ের একজন আধিকারিক বলেছেন, যদি আমরা রেল বুকিং এর সময়সীমা একটু কমিয়ে দিই, তাহলে মানুষজন বুঝতে পারবেন, কবে টিকিট কাটলে তারা টিকিট ক্যান্সেল না করে যেতে পারবেন। এর ফলে একদিকে যেমন বাতিলের ঘটনা হ্রাস পাবে, তেমনি কিন্তু বার্থের অপচয় কমবে। দুপুরের দিকে এক্সপ্রেস ট্রেন যেমন তাজ এক্সপ্রেস, গোমতী এক্সপ্রেসের অনেক টিকিট খালি থেকে যায়। এই কারণেই মূলত এই বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারতীয় রেলওয়ে। ভারতীয় রেল বলছে, এর ফলে কিন্তু যোগ্য ব্যক্তিরা টিকিট গ্রহণ করতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026