ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Indian Railways: ১২ ই জানুয়ারি থেকে ১৬ই জানুয়ারি পর্যন্ত ৭২টি স্পেশাল ট্রেন চালাবে ভারতীয় রেল, জেনে নিন তালিকা

আর কয়েকদিন পরেই শুরু হবে ইংরেজি নতুন বছর। জানুয়ারি মাস পড়তে না পড়তেই অনুষ্ঠিত হবে মকর সংক্রান্তি এবং সেই উপলক্ষে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটবে বলে আশা। রাজ্যের বিভিন্ন জেলা তো বটেই, ভিন রাজ্য থেকে প্রচুর মানুষ আসেন এই অনুষ্ঠানে। সেই কারণে বিশেষ ট্রেন পরিষেবা চালাবে ভারতীয় রেলওয়ে। আগামী ১২ই জানুয়ারি থেকে ১৬ই জানুয়ারি পর্যন্ত ৭২টি স্পেশাল ট্রেন চালানো হবে ভারতীয় রেলে। তবে এই ট্রেনের তালিকা এখনও পর্যন্ত প্রকাশ করেনি রেল।

জানা যাচ্ছে আর কয়েক দিনের মধ্যেই এই তালিকা জানিয়ে দেওয়া হবে ভারতীয় রেলের তরফ থেকে। শিয়ালদা সাউথ প্রিন্সেপ ঘাট কাকদ্বীপ এবং নামখানা স্টেশনে মে আই হেল্প ইউ বুথ খোলা হবে ভারতীয় রেলের তরফ থেকে। এই সমস্ত স্টেশনে হেল্পলাইন নম্বর প্রদান করা হবে যাতে যাত্রীরা যেকোনো সময় জরুরী পরিষেবা পেতে পারেন। এছাড়াও, জরুরী পরিস্থিতিতে সাহায্য দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ কিছু ফোন নম্বর দেওয়া থাকবে, যেমন পুলিশ স্টেশন হাসপাতাল ফায়ার ব্রিগেড।

এছাড়াও গুরুত্বপূর্ণ স্টেশনে অতিরিক্ত টিকিট কাউন্টারের ব্যবস্থা রাখা হবে। কাকদ্বীপে পাঁচটি টিকিট কাউন্টার, নামখানায় পাঁচটি অতিরিক্ত টিকিট কাউন্টার রাখা হবে। এখানে ২৪ ঘন্টা কর্মী মোতায়েন থাকবে বলে জানিয়েছে ভারতীয় রেল। এছাড়াও শিয়ালদা কাকদ্বীপ এবং নামখানায় সুসজ্জিত মেডিকেল বুথ এবং অ্যাম্বুলেন্স ব্যবস্থা থাকবে। প্রতিটি স্টেশনে অতিরিক্ত শৌচালয়ের ব্যবস্থা করা হবে ভারতীয় রেলের তরফ থেকে। শিয়ালদহ কাকদ্বীপ এবং নামখানা স্টেশনের যাত্রীদের জন্য অতিরিক্ত পরিষেবা দেওয়া হবে। প্রতিটি স্পর্শকাতরস্থানে সিসিটিভি ক্যামেরা রাখা হবে এবং শিয়ালদহ এবং নামখানায় অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বসানো হবে। ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে, শিয়ালদহ স্টেশনে ২৮ টি এবং নামখানায় ২২ টি অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বসানো হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026