আজ শনিবার অযোধ্যায় অমৃত ভারত এক্সপ্রেস এর উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় রেলের এই নতুন সংস্করণ টি হতে চলেছে ভারতের সবথেকে আধুনিক ট্রেন গুলির মধ্যে একটি। রেলের আধিকারিকরা জানিয়েছেন ট্রেনটিতে সমস্ত রকম অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। এই ট্রেনটি এতটাই সূক্ষ্ম এবং উন্নত প্রযুক্তির সাহায্যে তৈরি হয়েছে যে এটিকে জার্ক ফ্রী ট্রেন হিসেবে ঘোষণা করা হয়েছে।
কিন্তু কেন জার্ক ফ্রী ট্রেন? রেলের তরফে জানানো হয়েছে এই ট্রেন নির্মাণ করতে সম্পূর্ণ নতুন ধরনের কাপলার ব্যবহার করা হয়েছে যার নাম হল সেমি পার্মানেন্ট কাপলার। এই কাপলার ব্যবহারের ফলে যাত্রা সম্পূর্ণ স্মুদ হবে এবং আপনার কোন রকম সমস্যা হবে না। তার পাশাপাশি এই ট্রেনের গতি কিন্তু খুব একটা কম নয়। এই ট্রেনের গতি সর্বোচ্চ ১৩০ কিলোমিটার হতে চলেছে।
এর পাশাপাশি সেমি পার্মানেন্ট কাপলার প্রযুক্তি ছাড়াও এই ট্রেনে বেশ কিছু নতুন এবং বিস্ময়কর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটারে ব্যবহার করা হয়েছে হরাইজন্টাল স্লাইডিং উইন্ডো সিস্টেম, ইমারজেন্সি ডিজাস্টার ম্যানেজমেন্ট লাইট এবং আরো অনেক কিছু। সব থেকে বড় কথা হল এখানে থাকছে ডাস্ট শিল্ড ওয়াইডার গ্যাঙ্গয়ে এবং এরোসল বেস ফায়ার সাপ্রেশন সিস্টেম এর মত বেশ কিছু ব্যবস্থা। এই ট্রেনে কিন্তু আপনারা বায়ো টয়লেট পেয়ে যাবেন। রিজার্ভেশন চার্জ এবং অন্যান্য চার্জ বাদ দিলে এই ট্রেনে এক কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার দূরত্বের জন্য ভাড়া লাগবে ৩৫ টাকা। এই গোত্রের অন্যান্য ট্রেনের ভাড়ার থেকে ১৫ থেকে ১৭ শতাংশ বেশি ভাড়া এই ট্রেনে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…