ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Indian Railways: সেজে উঠবে পশ্চিমবঙ্গের ৬২ টি রেল স্টেশন, কি কি পরিষেবা থাকবে এইসব স্টেশনে?

উন্নত ভারত গড়ার যে লক্ষ্যমাত্রা ভারত সরকার গ্রহণ করেছে তাতে কিন্তু রেল মন্ত্রকের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। ভারতীয় রেল মন্ত্রক প্রতিবছর উন্নত রেল পরিষেবা মানুষকে উপহার দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে প্রতিটি রেল স্টেশনের জন্য। পশ্চিমবঙ্গে রেল কাঠামো ঢেলে সাজানোর জন্য প্রচুর অর্থ বরাদ্দ করা হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গে ৬২ টি স্টেশনের পুনঃউন্নয়ন করা হয়েছে। আন্তর্জাতিক মানের পরিষেবা দেওয়া হবে এই সমস্ত স্টেশনে। যাত্রীদের সুবিধার জন্য প্রত্যেকটি স্টেশনের প্রবেশপথ এবং বাহির পথ প্রশস্ত করা হয়েছে।

সমস্ত বড় স্টেশন গুলিতে যাত্রীদের বিশ্রামের সু বন্দোবস্ত করা হয়েছে। এই সমস্ত স্টেশনে থাকতে চলেছে ফুড কোর্ট থেকে শুরু করে লাউঞ্জ রেস্টুরেন্ট এবং বিভিন্ন বিনোদনের ব্যবস্থা। গত এক বছরে পশ্চিমবঙ্গবাসীর জন্য প্রচুর নতুন ট্রেন নিয়ে আসা হয়েছে। পশ্চিমবঙ্গে রেল পরিষেবাকে অত্যন্ত উন্নত করা হয়েছে। প্রত্যেকটি যাত্রী যাতে নিরাপদ দ্রুত এবং আরামদায়ক সফর করতে পারে, তার জন্য পূর্ব রেল সবসময় এরকম পরিষেবা দিয়ে থাকে। পূর্ব রেল কর্তৃপক্ষ লক্ষ্য করেছে, সাবআরবান এরিয়ায় বেশ কিছু স্টেশনে এবং প্লাটফর্মে রেল কর্তৃপক্ষের অননুমোদিত বেশ কিছু দোকান গড়ে উঠেছে। কোন কোন স্টেশনের প্লাটফর্ম যেন বিকেলের পর থেকেই একেবারে সাময়িক সবজি বাজারে পরিণত হয়ে যাচ্ছে। এর ফলে যাত্রীদের ট্রেনে উঠানামা করতে অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে। সেই কারণেই এবার সেই সমস্ত বিষয়গুলিকে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিচ্ছে ভারতীয় রেলওয়ে।

ব্যস্ত সময়ে জায়গার অভাবে স্বল্প পরিসরের মধ্যে অযথাই ঠেলাঠেলি হচ্ছে এই সমস্ত স্টেশনে। ফলে যে কোন মুহূর্তে একটা দুর্ঘটনা তৈরি হতে পারে যা কোনোভাবেই অভিপ্রেত নয়। যত্রতত্র গড়ে ওঠা এই সমস্ত দোকানগুলিতে বিক্রি হওয়া পণ্যের গুণগতমান যথেষ্ট নয় এবং অনৈতিকভাবে তারা স্টেশন দখল করে বসে আছেন। সবজির উচ্ছিষ্ট অংশ প্লাটফর্ম এবং রেল ট্র্যাকের উপরে ছড়িয়ে রাখা হচ্ছে যা যাত্রীদের অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে থাকতে বাধ্য করছে। ইতিপূর্বেই পূর্ব রেল এই সমস্ত দোকানগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত এই সমস্যা থেকে মুক্তি মেলেনি। ফলে এবারে এই বিষয়টা নিয়ে আরো কড়াকড়ি করতে চলেছে ভারতীয় রেলওয়ে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026