ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ট্রেন যাত্রার ১০ মিনিট আগেও পেয়ে যাবেন নিশ্চিত টিকিট, রেলওয়ে চালু করেছে এই নতুন সুবিধা

ভারতের কোটি কোটি মানুষ ট্রেনে যাতায়াত করে থাকেন এবং ভারতীয় রেলওয়ে আজকের দিনে ভারতের সবথেকে বড় যাতায়াতের মাধ্যম হয়ে উঠেছে। যাত্রীরা এক স্টেশন থেকে অন্য স্টেশনে খুব সহজেই যাতায়াত করতে পারেন ভারতীয় রেলের মাধ্যমে। যেকোনো ব্যক্তি যখন ভারতীয় রেল পথে ভ্রমণ করেন তখন তার টিকিট অগ্রিম সংরক্ষণ করে রাখতে হয়। যেহেতু ভারতের জনসংখ্যা অনেক বেশি তাই ট্রেনে ভিড়ের পরিমাণ অনেক বেশি হয়। অনেক সময় এই কারণে বেশিরভাগ মানুষ নিশ্চিত টিকিট পেতে পারেন না কোন জায়গায়। তবে এখন যাতিদের কথা মাথায় রেখে রেলওয়ে একটি নতুন পরিষেবা শুরু করেছে যার মাধ্যমে মাত্র ১০ মিনিট আগে নিশ্চিত টিকিট পাওয়া যাবে।

এখন অনেকেই ভাবছেন রিজার্ভেশন চার্ট তৈরি করার পরেও কিভাবে দশ মিনিটের মধ্যে টিকিট বুক করতে পারবেন আপনি। আপনাদের জানিয়ে রাখি এটা কিন্তু সম্ভব। আজ আমরা আপনাকে আইআরসিটিসির একটি নতুন বৈশিষ্ট্য সম্পর্কে বলব, যার মাধ্যমে খুব সহজে আপনি টিকিট বুক করতে পারবেন। এই মোবাইল অ্যাপ্লিকেশন হলো ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন চালু করেছে। এর মাধ্যমে আপনি ফোন থেকেই অনলাইনে রেলের টিকিট বুক করতে পারবেন।। এছাড়াও আপনি ট্রেনের লাইভ স্ট্যাটাস দেখতে পারবেন এবং বুকিং বাতিল করতে পারবেন। ভারতীয় রেলের যাত্রীদের জন্য এটি একটি বিশাল বড় সুবিধা এবং এর জন্য আপনাকে কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না।

ভারতীয় রেলের আইআরসিটিসি এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি বুকিং উইন্ডোতে চ্যাট বা ভেকেন্সি নামের একটি বিকল্প পেয়ে যাবেন। এর মাধ্যমে আপনি ট্রেনে সিট্ পাচ্ছেন কিনা সেটা পরীক্ষা করতে পারেন। প্রকৃতপক্ষে এই বৈশিষ্ট্যের কারণে যাত্রীরা যদি শেষ মুহূর্তে বা অন্য কোন কারণে তাদের টিকিট বাতিল করে তাহলে সেটা আপনি চার্টের অপশনে দেখতে পেয়ে যাবেন। এই বৈশিষ্ট্যের মাধ্যমে আপনি জানতে পেরে যাবেন কোন টিকেট খালি রয়েছে এবং আপনি টিকিট বুক করতে পারবেন কিনা। যদি টিকিট খালি থাকে তাহলে আপনি মাত্র ১০ মিনিট আগেও এই টিকিট বুক করতে পারবেন। ট্রেন স্লিপার এবং প্রথম শ্রেণীর বগিতে কটি করে আসন খালি রয়েছে সেটাও আপনি জানতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026