ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

INDIAN RAILWAYS যাত্রীদের জন্য বড় সুখবর, ৫০ শতাংশ কমে যেতে চলেছে ভারতীয় রেলওয়ের ভাড়া

লোকসভা নির্বাচনের আগে রেল যাত্রীদের জন্য একটা বড় সুখবর দিল ভারতীয় রেলওয়ে। যাত্রীদের স্বস্তি দিয়ে এবারে ভারতীয় রেলওয়ে ট্রেনের ভাড়া নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে। করোনাভাইরাস পরিস্থিতির আগে যেরকম ভাড়া ছিল এবারে সেরকমই ভাড়া নির্ধারণ করার ঘোষণা করেছে ভারতীয় রেলওয়ে। দীর্ঘ প্রতীক্ষার পর রেলযাত্রীদের বড় স্বস্তি দিয়ে ভারতীয় রেলওয়ে ট্রেনের ভাড়া ৫০ শতাংশ কম করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। যাত্রীবাহী ট্রেনের প্রতিদিন যাতায়াতকারী যাত্রীরা এই সুবিধা পেয়ে যাবেন বলে খবর। টিকিটের দাম করোণা পূর্ববর্তী স্তরে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে রেল এবং খুব শীঘ্রই এই নতুন সিদ্ধান্ত বলবৎ হবে বলে জানানো হয়েছে ভারতীয় রেলের তরফে। ভারতীয় রেলের সিদ্ধান্তে ট্রেনের ভাড়া অনেকটা কমে যাবে বলে জানা যাচ্ছে।

ইকোনমিক্স টাইমসের রিপোর্ট অনুযায়ী, ভারতীয় রেলওয়ে সমস্ত মেমু ট্রেনের ভাড়া ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। কোভিড মহামারী চলাকালীন ট্রেনে ভিড় কমানোর জন্য যাত্রীবাহী বিভিন্ন ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। লকডাউন শেষ হবার পরে আবারো যাত্রীবাহী ট্রেনগুলিকে চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। এক্সপ্রেস ট্রেনের ভাড়ার সাথে এইগুলিকে সংযুক্ত করা হয়েছে এবং একই সাথে নির্ধারণ করা হয়েছে নতুন ভাড়া। করোনাভাইরাসের সময় ভারতীয় রেলওয়ের সিদ্ধান্তের ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রতিদিনের যাত্রীরা। যাত্রীদের স্বস্তি দিতে ২৭ ফেব্রুয়ারি রেলপথে আবারও যাত্রীবাহী ট্রেন গুলিতে দ্বিতীয় শ্রেণীর ভাড়া কার্যকর করতে চলেছে ভারতীয় রেলওয়ে। রেলওয়ে সমস্ত মেমু ট্রেন থেকে শুরু করে অন্যান্য ট্রেনের ভাড়া প্রায় ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। রেলের অসংরক্ষিত টিকিট সিস্টেম অ্যাপে ভাড়া সংক্রান্ত নতুন বিধি নিষেধ জারি করা হয়েছে।

ভারতীয় রেল করোনাভাইরাসের সময় ট্রেনের ভাড়া কিছুটা হলেও বৃদ্ধি করেছিল। সেই কারণে ট্রেনে ভিড় কমানোর জন্য যাত্রীদের কাছ থেকে এক্সপ্রেস ট্রেনের ভাড়া নেওয়া হয়েছিল। কিন্তু এবারে যাত্রীবাহী ট্রেনের যাতায়াতকারী যাত্রীরা আগের ভাড়ায় যাতায়াত করতে পারবেন। যারা প্রতিদিন যাত্রা করেন তাদের জন্য বিষয়টা খুব লাভজনক হতে চলেছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026