ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Railway Ticket: কত নম্বর পর্যন্ত আপনার ওয়েটিং টিকিট নিশ্চিত হতে পারে? রেলওয়ে জানিয়ে দিয়েছে পুরো হিসাব

যারা ট্রেনে ওয়েটিং লিস্টে টিকিট পেয়ে থাকেন তাদের ট্রেনে ভ্রমণ করা নিয়ে অনেক ধরনের সমস্যা হয়। মাঝেমধ্যে মনে হয় টিকিট কনফার্ম হবে কিনা, আবার কোন কোন সময় মনে হয় টিকিট ক্যানসেল করে দিই। ফলে ভ্রমণ পরিকল্পনা করতে বেশ খানিক অসুবিধা হয় সেই সমস্ত মানুষের। এছাড়াও ছুটির দিনে যেতে হয় বলে অফিসে কর্মরত লোকজন অনেক সময় সমস্যার মধ্যে পড়ে যান। যারা ওয়েটিং লিস্টে রয়েছেন, তাদের টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা কতটা সেটা আগে থেকে জানা যায় না। যদিও বর্তমানে অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা আগে থেকে জানিয়ে দেওয়া হয়, তবে মাঝেমধ্যে কিন্তু ভুল হয়ে যায়। এই বিষয়টি মাথায় রেখেই রেলওয়ে নিজেই একটা নতুন ওয়েবসাইট নিয়ে এসেছে যার মাধ্যমে আপনারা জানতে পারছেন আপনার ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম হবে কি হবে না।

উৎসবের মৌসুমে কিন্তু ট্রেনে বেশিরভাগ সময় টিকিট পেতে অসুবিধা হয়। কিন্তু ট্রেনে অপেক্ষমাণ তালিকা অনেক ক্ষেত্রে পাঁচশোর উপরে চলে যায়। সেক্ষেত্রে কিন্তু টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা ভীষণ কম। ওয়েটিং টিকিটের নিশ্চিতের বিষয়টা দুটি উপায়ে জানা যায়। প্রথমটি হল সাধারণ পদ্ধতিতে এবং দ্বিতীয়টি হলো রেলওয়ে জরুরী কোটার মাধ্যমে।

নিশ্চিতকরণ সূত্র

গড়ে ২১ শতাংশ মানুষ ট্রেনের রিজার্ভেশন করার পরে তাদের টিকিট বাতিল করে থাকেন। এটা একটা পূর্ব নির্ধারিত গড় হিসাব। অর্থাৎ নিশ্চিত টিকিট পাওয়ার সম্ভাবনা আপনার ২১ শতাংশ থাকে। অর্থাৎ স্লিপার কোচে ৭২ টি আসনের মধ্যে ১৪টি আসন নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রায় চার থেকে পাঁচ শতাংশ মানুষ টিকিট কেটে ট্রেনে যাত্রা করেন না। এক্ষেত্রে প্রায় ২৫ শতাংশ অর্থাৎ ১৮টি সিট নিশ্চিত হতে পারে।

পুরো ট্রেনে কয়টি আসন নিশ্চিত করা যায়?

উদাহরণ স্বরূপ আপনি যে কোন ট্রেনে ১০টি স্লিপার কোচ পেয়ে যাবেন। তাদের ১০টি কোচে ১৮টি করে আসন নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এভাবে ওয়েটিং লিস্টে আপনারা ১৮০ টি সিট পর্যন্ত নিশির পেয়ে যাবেন। একই সূত্র দ্বিতীয় এবং তৃতীয় এবং প্রথম শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য। এ পাশাপাশি রেলওয়ে একটি জরুরী কোটা জারি করেছে সম্প্রতি। এখানে আপনারা দশ শতাংশ আসন সংরক্ষিত অবস্থায় পেয়ে যেতে পারেন। স্লিপার, সেকেন্ড এসি, থার্ড এসি এবং ফার্স্ট এসিতে আলাদা আলাদা সংখ্যায় সিট পেয়ে যাবেন। যদি কোনোভাবে কেউ অসুস্থ অথবা অভাবী হয়ে থাকেন তাহলে তারা এই সিট পাবেন। উদাহরণস্বরূপ, রেলওয়ে এই কোটার অধীনে দশটি টিকিটের মধ্যে মাত্র ৫% টিকিট নিশ্চিত দিয়ে থাকে। বাকি ৫ শতাংশ ওয়েটিং লিস্টে চলে যায়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026