কেরিয়ার

Indian Railways Jobs: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ভারতীয় রেলে শীঘ্রই প্রচুর নিয়োগ, কীভাবে আবেদন করবেন?

আপনার কি ভারতীয় রেলের চাকরি করার ইচ্ছা রয়েছে? তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন সুযোগ। ভারতীয় রেলের স্টাইপেন্ড সহ বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ রয়েছে বিভিন্ন পদের জন্য। এই প্রশিক্ষণের পরে আপনারা রেলের বিভিন্ন পদে কাজের সুযোগ পেয়ে যাবেন। সব থেকে বড় কথা হলো শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই আপনি আপনার যোগ্যতার ভিত্তিতে এই প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য এই সুযোগ রয়েছে বলে জানিয়েছে ভারতীয় রেলওয়ে। দক্ষিণ-পূর্ব এবং মধ্য রেলওয়ে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়ার কথা জানিয়েছে। সম্প্রতি এই সংক্রান্ত একটা বিবৃতীয় প্রকাশিত হয়েছে দক্ষিণ-পূর্ব এবং মধ্য রেলের অফিসিয়াল ওয়েবসাইটে।

যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন বলে জানা যাচ্ছে। পুরুষ এবং মহিলা উভয় চাকরি প্রার্থীরাই আবেদনযোগ্য। ট্রেড এপ্রেন্টিস পদে ৭৩৩টি শূন্য পদ রয়েছে। এরমধ্যে সংরক্ষিতদের জন্য রয়েছে ২৯৬ টি পদ, আর্থিকভাবে দুর্বলদের জন্য রয়েছে ৭৪ টি পদ, ওবিসি দের জন্য রয়েছে ১৯৭টি পদ , তপশিলি জাতিদের জন্য রয়েছে ১১৩ টি পদ এবং তপশিলি উপজাতিদের জন্য রয়েছে ৫৩টি পদ। যে কোন স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে যারা আইটিআই ট্রেডের ডিগ্রী গ্রহণ করেছেন তারাই এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন।

প্রশিক্ষিত প্রার্থীদের অ্যাপ্রেন্টিস পদে নিযুক্ত করবে ভারতীয় রেল এবং তাদেরকে প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই প্রশিক্ষণে আবেদন জানানোর জন্য প্রার্থীদের বয়স ন্যূনতম ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ৫ বছরের ছাড় দেওয়া হয়েছে। অন্যদিকে ওবিসি জাতিভুক্তদের জন্য রয়েছে তিন বছরের ছাড়, প্রতিবন্ধী প্রার্থীদের জন্য রয়েছে ১০ বছরের ছাড়। কেন্দ্রীয় সরকারের অ্যাপ্রেন্টিস পদে আপনি যদি কাজ করতে ইচ্ছুক হন তাহলে অফিশিয়াল পোর্টাল থেকে নিজের আবেদন নথিভুক্ত করতে পারেন আপনারা। নিজের নাম রেজিস্ট্রেশন করে অনলাইনে আবেদনের ফরম আপনাকে পূরণ করতে হবে। এই আবেদনের শেষ তারিখ ১২ এপ্রিল ২০২৪।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026