ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

বিশেষ পরিষেবা চালু করলো Indian Railways, একই টিকিটে ভ্রমণ করতে পারবেন ৫৬ দিন

লাখ লাখ মানুষ প্রতিদিন রেলওয়েতে যাতায়াত করেন। রেলওয়ে তরফ থেকেও যাত্রীদের অনেক ধরনের সুবিধা দেওয়া হয় প্রতিদিন। তবে ভারতীয় রেলের অনেক পরিষেবা সম্পর্কেই অনেক মানুষ জানেন না। সার্কুলার জার্নি টিকিট নামের একটি পরিষেবা রয়েছে যার ব্যাপারে খুব কম মানুষ জানেন। ভারতীয় রেলের এই পরিষেবা কিন্তু আপনার জন্য খুবই লাভজনক হতে পারে যদি আপনি নির্দিষ্ট কয়েকটি জায়গা ভ্রমণ করতে চান। তবে এর জন্য আপনাকে বিশেষ পারমিশন নিতে হয়। আপনি যদি কম খরচে একসাথে অনেক জায়গা ভ্রমণ করতে চান তাহলে এটাই আপনার জন্য সবথেকে ভালো রাস্তা হতে চলেছে। চলুন তাহলে সার্কুলার জার্নি টিকিট সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ভারতীয় রেলের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে রেলওয়ে দ্বারা সার্কুলার জার্নি টিকিট নামের একটি বিশেষ টিকিট জারি করা হয় যার মাধ্যমে ৫৬ দিনের জন্য একটি টিকিটে আটটি বিভিন্ন স্টেশনে ভ্রমণ করা যেতে পারে। এই সময়ের মধ্যে আপনি একাধিক ট্রেনে চড়তে পারবেন এবং একাধিক জায়গা ভ্রমণ করতে পারবেন একই সাথে। সাধারণত তীর্থ যাত্রা বা দর্শনীয় স্থানে ভ্রমনকারীরা রেলওয়ের এই সুবিধাটি গ্রহন করে থাকেন। এই টিকিটের একটি বিশেষ বিষয় হলো, এটি একটি এমন টিকিট যার মাধ্যমে আপনি যেখান থেকে যাত্রা শুরু করবেন সেখানেই যাত্রা শেষ করবেন। অন্যদিকে যেহেতু এই টিকিট টেলিস্কপিক রেটের সুবিধা দিয়ে থাকে, তাই নিয়মিত পয়েন্ট টু পয়েন্ট ভাড়ার থেকে এটা অনেকটা কম। সার্কুলার জার্নি টিকিট যে কোন ক্লাসে ভ্রমণের জন্য আপনি কিনতে পারেন।

মনে করা যাক আপনি উত্তর রেলের নয়া দিল্লি থেকে কন্যাকুমারী পর্যন্ত একটি সার্কুলার যাত্রার টিকিট নিয়েছেন। তাহলে আপনার যাত্রা শুরু হবে নয় দিল্লিতে এবং এই যাত্রা শেষ হবে নয়া দিল্লিতেই। আপনি মুম্বাই সেন্ট্রাল, মারমাগোয়া, ব্যাঙ্গালুরু সিটি, মাইসোর, উদগামন্ডলম তিরুবানন্তপুরম সেন্ট্রালের মাধ্যমে থেকে কন্যাকুমারী পৌঁছাবেন। আবার একই রূট দিয়ে নতুন দিল্লিতে ফিরে আসবেন। এই টিকিটের বৈধতা থাকবে ৫৬ দিন। এই টিকিট আপনি কিন্তু সরাসরি কাউন্টার থেকে কাটতে পারবেন না এর জন্য আপনাকে আগে আবেদন করতে হবে এবং আলাদা করে পারমিশন করতে হবে। এর জন্য আপনাকে নির্দিষ্ট স্টেশনের বিভাগীয় প্রধানের কাছে আবেদন করতে হবে এবং আপনার যাত্রা রুটের তথ্য শেয়ার করতে হবে। তারপর আপনার জন্য একটি আলাদা টিকিট তৈরি করা হবে

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026