ভারতীয় রেল আমাদের দেশের অর্থনীতির মেরুদণ্ড। রেলের মাধ্যমে প্রতিদিন প্রায় ৪০ কোটি মানুষ যাতায়াত করেন। আপনিও নিশ্চয়ই জীবনের কোনো না কোনো সময়ে ভ্রমণ করেছেন। কিন্তু নিয়মিত ট্রেনে যাতায়াত করা যাত্রীরা হয়তো জানেন না যে রেলের অনেক নিয়ম রয়েছে। এই নিয়মগুলো মেনে চলার ব্যাপারে ভারতীয় রেল বারংবার অনুরোধ করেছে। এই সমস্ত নিয়ম মেনে না চললে ব্যবস্থা নিতে পারে রেল। রেলে সফর করার সময় লাইট জ্বালানো বা নেভানোর ব্যাপারেও রয়েছে নিয়ম। অনেকেই হয়তো সেটা জানেন না। না জানলে জেনে নিন, অন্যথায় সমস্যায় পড়তে পারেন।
এটা হয়তো অনেকেই জানেন না রেলের নিয়ম অনুযায়ী, রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোচের আলো জ্বালানো যায় না। যাত্রীদের ঘুমের জন্য এই সময়সীমা বেঁধে দিয়েছে রেলওয়ে। এ সময়ের মধ্যে কোনো যাত্রী লাইট জ্বালিয়ে কোনো কাজ করলে অন্য যাত্রীরা সমস্যায় পড়তে পারেন এবং সংশ্লিষ্ট যাত্রীকে ক্ষতির মুখে পড়তে হতে পারে। এছাড়াও রয়েছে আরও একটি নিয়ম। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র সম্প্রতি বলেছেন, ‘সামগ্রিকভাবে বৈদ্যুতিক শক্তির অপব্যাবহার কমানো লক্ষ্য। পরিবেশের ভারসাম্য রক্ষা করা জরুরি। এই প্রচেষ্টাগুলি জন্য যাত্রীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
কীভাবে করবেন সহযোগিতা? সেটাই খুবই স্পষ্ট করে বলা রয়েছে। যাত্রীদের কাছে আবেদন করা হয়েছে, দিনের বেলায় পর্যাপ্ত আলো থাকলে আলোর সুইচ বন্ধ করে দিন। অন্তিম স্টেশনে নামার সময়েও আলো পাখা বন্ধ করার ব্যাপারে অনুরোধ করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…