Categories: দেশনিউজ

বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম, হাঁটতে গিয়ে চোখে জল আসবে কিন্তু প্লাটফর্ম শেষ হবে না

ভারতীয় রেলের প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন এবং এই পরিষেবা ভারতের প্রতিটি মানুষের জন্য উপলব্ধ। খুব কম টাকার মধ্যেই আপনি ভারতীয় রেলের মাধ্যমে আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। সেই কারণে ভারতীয় রেল প্রত্যেক ভারতীয়র কাছে একটা আকর্ষণের জায়গা। কিন্তু আপনি কি জানেন এই ভারতীয় রেলের পোর্টফোলিওতেই রয়েছে বিশ্বের সবথেকে দীর্ঘ রেলওয়ে প্লাটফর্ম। এই রেলবে প্লাটফর্মটি এতটাই বড় যে আপনাকে এই প্লাটফর্মের ট্রেন ধরতে হলে ১.৫ কিলোমিটার পর্যন্ত হেঁটে যেতে হবে। তাহলে চলুন এই রেলওয়ে প্লাটফর্মের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

এই রেলওয়ে প্লাটফর্মটি অবস্থিত ভারতের কর্ণাটক রাজ্যের হুবলি জেলায়। স্টেশনটির নাম হল হুবলি জংশন রেলওয়ে স্টেশন। এছাড়াও এই জংশন শ্রী সিধারুদ্ধ স্বামীজি হুবলি স্টেশন নামে পরিচিত। এই স্টেশনটির আট নম্বর প্ল্যাটফর্মটি সবথেকে দীর্ঘ প্লাটফর্ম। যদি আপনাকে এই প্লাটফর্ম থেকে কোন ট্রেন ধরতে হয় তাহলে আপনাকে একটানা ১.৫ কিলোমিটার পর্যন্ত হাঁটতে হবে। ভারত সরকারের দ্বারা এই প্ল্যাটফর্মটিকে নতুন করে সাজানো হয়েছে। এই প্লাটফর্মের মোট দৈর্ঘ্য ১৫০৭ মিটার। আর বিশ্বের এই দীর্ঘতম প্লাটফর্মটিকে নতুন করে সাজাতে খরচ হয়েছে মোট ২০ কোটি টাকা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই এই প্লাটফর্মের উদ্বোধন করেছেন। ইতিমধ্যেই এই প্লাটফর্ম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও জায়গা করে নিয়েছে বিশ্বের সবথেকে দীর্ঘ প্লাটফর্ম হিসেবে। কর্ণাটকের বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ এই জংশন। একদিকে বেঙ্গালুরু, অন্যদিকে হোসপেট এবং ভাস্কো দ্য গামা, বেলগাভির রেললাইন এসে যুক্ত হয়েছে হুবলির সঙ্গে। তবে, শুধু হুবলি না, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্মও রয়েছে ভারতেই। একটা সময় পর্যন্ত ভারতের সবথেকে দীর্ঘ রেলওয়ে প্লাটফর্ম ছিল খড়্গপুর। ২০১৩ সালে উত্তরপ্রদেশের গোরখপুর জংশনের দুটি প্লাটফর্ম খড়্গপুরের কাছ থেকে এই তকমা ছিনিয়ে নেয়। আর এবারে গোরখপুরের কাছ থেকে এই তকমা ছিনিয়ে নিল কর্নাটকের হুবলি। দৈর্ঘ্য অনুযায়ী, এই মুহূর্তে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম প্লাটফর্ম এই মুহূর্তে উত্তরপ্রদেশের গোরখপুর জংশন। তৃতীয় দীর্ঘতম প্লাটফর্ম রয়েছে কেরলের কোল্লাম জংশনে। আর চতুর্থ দীর্ঘতম প্ল্যাটফর্ম খড়গপুর।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026