Categories: দেশনিউজ

এই এক্সপ্রেস ট্রেনগুলি ভারতের সবচেয়ে নোংরা ট্রেন, ভুল করেও টিকিট কাটবেন না

ভারতের বুকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার অন্যতম মাধ্যম রেল। ভারতের রেলওয়ে নেটওয়ার্ক এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে ছোটখাটো গ্রাম থেকে শুরু করে বড় বড় শহরতলী এই রেল পরিষেবার মাধ্যমে যুক্ত হয়। ভারতের বুকে এই বিশাল রেলওয়ে নেটওয়ার্ক পরিচালনা করে রেলমন্ত্রক। প্রতিনিয়ত ভারতীয় রেল উন্নত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে রেলওয়ে মন্ত্রক এবং সঙ্গে রেলওয়ে কর্মচারীরা। তবে এর মাঝেও বেশিরভাগ সময় অভিযোগ ওঠে ভারতীয় রেলে আবর্জনা ছড়িয়ে থাকা নিয়ে। এই দেশে এমন কিছু ট্রেন রয়েছে যা নিয়ে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে অভিযোগ ওঠে আবর্জনা থাকার। সেই নিরিখেই আজকের এই প্রতিবেদনে আপনাদের কয়েকটি নোংরা ট্রেনের নাম জানাবো যাতে ভ্রমণ না করাই ভাল আপনার পক্ষে।

আমরা যদি রেলের সবচেয়ে নোংরা ট্রেনের কথা বলি, তাহলে এই তালিকায় প্রথম নম্বরে রয়েছে সহরসা-অমৃতসর গরীব রথ ট্রেনের নাম। এই ট্রেনটি পাঞ্জাব থেকে সহরসা যায়। এই ট্রেনে একদিকে ভিড় যেমন প্রচন্ড হয় ঠিক অন্যদিকে ট্রেনে নোংরা পরিষ্কার করার পরিষেবা অত্যন্ত খারাপ। এমনকি কিছু অভিযোগে এও জানা গিয়েছে যে এই ট্রেনের বাথরুমের নোংরা জল কোচের সিট অব্দি চলে আসে। এছাড়াও এই তালিকায় রয়েছে, যোগবানী-আনন্দ বিহার সীমাঞ্চল এক্সপ্রেস ট্রেন, শ্রী মাতা বৈষ্ণো দেবী-বান্দ্রা স্বরাজ এক্সপ্রেস ট্রেন, বান্দ্রা-শ্রী মাতা বৈষ্ণো দেবী স্বরাজ এক্সপ্রেস ট্রেন, ফিরোজপুর-আগরতলা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনগুলি সম্বন্ধে প্রচুর অভিযোগ শোনা যায়।

রেলওয়ে রেকর্ড অনুযায়ী আপনাদের জানাই ভারতের সবচেয়ে বেশি নোংরা ট্রেন পাওয়া যায় পূর্ব ভারতের দিকে যে ট্রেনগুলি যায়। আনন্দ বিহার-জোগবানী সীমাঞ্চল এক্সপ্রেস, অমৃতসর ক্লোন স্পেশাল ট্রেন, আজমির-জম্মু তাভি পূজা এক্সপ্রেস ট্রেন, নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেসেও নোংরামির অনেক অভিযোগ পাওয়া গেছে। এমনকি আপনি শুনলে অবাক হবেন যে কিছু সাধারণ এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি রাজধানীর এক্সপ্রেসও আবর্জনা পাওয়ার অভিযোগ শোনা গিয়েছে। এবার এই সমস্যা থেকে মুক্তি পেতে রেলওয়ে কর্তৃপক্ষ অন বোর্ড হাউস কিপিং সার্ভিস চালু করেছে। তাই এখন রেলওয়ে কর্তৃপক্ষ কোনো অভিযোগ পেলেই বা টুইটারে কোনো টুইট দেখতে পেলেই সঙ্গে সঙ্গে সেখানে সাফাই কর্মী পাঠিয়ে দেয়।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026