ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ভারতীয় রেল চালু করলো নতুন অমৃত ভারত এক্সপ্রেস, জানুন বিস্তারিত

এমাসেই ২ অমৃত ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবকিছু ঠিকঠাক থাকলে তারিখটা সম্ভবত ৩০ ডিসেম্বর। রেল সূত্রে খবর, প্রথম অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি চলবে দিল্লি-দ্বারভাঙ্গা ভায়া অযোধ্যা রুটে। দ্বিতীয় ট্রেনটি চলবে মালদহ থেকে বেঙ্গালুরু। আগামী ৩০ ডিসেম্বর অযোধ্যায় থাকবেন মোদী। সেখান থেকে তিনি ৬টি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী ৩০ ডিসেম্বর অযোধ্যা সফরের সময় দুটি অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন হতে পারে। একটি ট্রেনটি চলবে দিল্লি-দ্বারভাঙ্গা ভায়া অযোধ্যা রুটে এবং অন্যটি মালদহ থেকে বেঙ্গালুরু। অমৃত ভারত এক্সপ্রেস হল ভারতীয় রেলের একটি নতুন সুপার ফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনে নন-এসি স্লিপার ক্লাস ও অসংরক্ষিত আসন থাকবে। দূরপাল্লায় কম ভাড়ায় পরিবহনের জন্যই এই ট্রেন চালু করছে রেল।

অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনে ২২টি কোচ থাকবে। এর মধ্যে ১২টি স্লিপার ক্লাস এবং ৮টি অসংরক্ষিত আসন থাকবে। ট্রেনের গতি হবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। প্রধানমন্ত্রী মোদীর উদ্বোধনের পর অমৃত ভারত এক্সপ্রেসের আরও রুট চালু করার পরিকল্পনা রয়েছে রেলের। ৮০০ কিলোমিটারের বেশি দূরত্বে চলাচলকারী অন্তদয় এক্সপ্রেস ও জন সাধারণ এক্সপ্রেসগুলিকে অমৃত ভারত এক্সপ্রেসে রূপান্তর করা হবে। অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন হলে সাশ্রয়ী ভাড়ায় দীর্ঘ দূরত্বের ভ্রমণের সুযোগ পাবেন সাধারণ মানুষ।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026