নিউজ

কামরায় কামরায় অস্তির হয়ে খুঁজছেন পরিজনদের…? নিজের কোচ খুঁজে পাচ্ছেন না? সমস্যার সমাধান নিয়ে এলো পূর্ব রেলওয়ে

ভারতের প্রেক্ষাপটে রেল যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব যে কতখানি, তা আজকের দিনে দাঁড়িয়ে বলে দিতে হবে না। বিগত কয়েক বছরে এই গুরুত্বের কথা মাথায় রেখে একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছে রেলওয়ে সংস্থা। যাত্রী সুরক্ষা থেকে শুরু করে রেলের সংখ্যা বাড়ানো এমনকি নতুন রাস্তা নির্মাণের ক্ষেত্রেও গতি এনেছে ভারতীয় রেলওয়ে। আজকের দিনে দাঁড়িয়ে একথা অস্বীকার করার উপায় নেই যে, ভারতের বৃহত্তম জনসংখ্যার জীবিকা দাঁড়িয়ে রয়েছে রেলওয়ের উপর নির্ভর করে।

রেল স্টেশনে যাত্রীদের অসুবিধা

আর এবার রেলওয়ে ব্যবস্থাকে আরও সহজ করে তোলার উদ্দেশ্যে বিশেষ পদক্ষেপ নিয়েছে পূর্ব রেলওয়ে দপ্তর। সাধারণ যাত্রীদের বিশেষ কয়েকটি সমস্যা সমাধানের উদ্দেশ্যে এই বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে পূর্ব রেলওয়ে। বর্তমানে প্রায়ই যাত্রীরা প্ল্যাটফর্মে নিজের ট্রেন কিংবা কিংবা ট্রেনের কামরা খুঁজে পান না। আবার কোন কামরায় নিজের আত্মীয় আসছে তাও খুজে পেতে বিশেষ বেগ পেতে হয়। এবার সেই সমস্ত যাত্রীদের সুবিধার্থে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে পূর্ব রেলওয়ে।

যাত্রীদের জন্য এই বিশেষ সুবিধা

এদিন পূর্ব রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে, যাত্রীদের বিশেষ এই হয়রানি থেকে মুক্তি দিতে নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করতে চলেছে ভারতীয় রেলওয়ে। যার মধ্যে প্রথম পদক্ষেপ হিসেবে থাকছে ট্রেন ইন্ডিকেশন বোর্ড (TIB) এবং কোচ ইন্ডিকেশন বোর্ডের (CIB) সুবিধা। ভারতীয় রেলের যাত্রীরা ট্রেন ইন্ডিকেশন বোর্ড দেখে সহজেই তাদের গন্তব্য গামী ট্রেনের সন্ধান খুঁজে পাবেন। এছাড়া প্রতিটি কামরা খুজে পেতে তারা ব্যবহার করতে পারবেন কোচ ইন্ডিকেশন বোর্ড। পাশাপাশি, কোচ নম্বরের সাহায্যে সহজেই নিজের আত্মীয়কে খুঁজে পাবেন রিসিভ করতে আসা ব্যক্তিরা। যার ফলে স্টেশনে বিশেষ হয়রানীর হাত থেকে সহজেই মুক্তি পাবেন যাত্রীরা বলে মনে করছে পূর্ব রেলওয়ে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026