নিউজ

সময়ের আগে স্টেশনে পৌঁছালে ঘন্টায় দিতে হবে ৩০ টাকা, আয় বাড়াতে বড় সিদ্ধান্ত রেলের

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। তবে এবার থেকে ট্রেন ধরতে আসা যাত্রীদের স্টেশনে অপেক্ষা করতে ঘন্টায় দিতে হবে ৩০ টাকা। ভারতীয় রেলওয়ে নতুন পন্থায় আয় বাড়ানোর জন্য এমনটাই সিদ্ধান্ত নিয়েছে। এই প্রসঙ্গে রেলবোর্ডের যুগ্ম নির্দেশক আশুতোষ মিশ্র সম্প্রতি রেল জোনগুলিতে নির্দেশ দিয়েছে যে এবার থেকে স্টেশনের দ্বিতীয় শ্রেণীর প্রতীক্ষালয়গুলি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

ওই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে যে বাতানুকুলহীন প্রতিক্ষালয়ে অপেক্ষা করতে যাত্রীদের এবার থেকে ঘন্টায় দিতে হবে ৩০ টাকা। এছাড়া যাত্রীরা স্টেশনের খোলা জায়গায় এসে অপেক্ষা করতে পারবেন না। ট্রেন ছাড়ার সময়ের আধঘন্টা আগে মিলবে স্টেশনে ঢোকার অনুমতি। আসলে এই প্রক্রিয়া চালু করার মাধ্যমে ভারতীয় রেল প্রতীক্ষালয়ে যাত্রীদের যেতে বাধ্য করার চেষ্টা করছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। আর কি বলা আছে এই নির্দেশিকায়? জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে যাত্রীরা ট্রেন ছাড়ার তিন ঘন্টা আগে প্রতীক্ষালয়ে আসতে পারবেন এবং ট্রেন ছাড়ার তিন ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে পারবেন। তবে তা বিনামূল্যে নয়। এইজন্য প্রতি ঘন্টায় ওই যাত্রীকে দিতে হবে ৩০ টাকা। এতদিন পর্যন্ত এই উচ্চ শ্রেণীর প্রতীক্ষালয়গুলিতে ঘন্টায় নেওয়া হত ১০ টাকা। এছাড়াও বাতানুকুল বিহীন প্রতীক্ষালয়গুলিতে বিনামূল্যেই যাত্রীরা অপেক্ষা করতে পারতেন। কিন্তু এবার থেকে লাগবে ৩০ টাকা। এমনকি ট্রেন বিলম্বে এলেও ঘন্টা হিসেবে বাড়তি টাকা গুনতে হবে সেই যাত্রীদেরই।

ভারতীয় রেলের এই নয়া নিয়ম নিয়ে সমালোচনা হলেও আগামী কিছুদিনের মধ্যেই এই নিয়ম চালু করার জন্য বদ্ধপরিকর রেল। সাধারণ বাতানুকূল বিহীন প্রতীক্ষালয়গুলিতে ঘন্টায় ৩০ টাকা দিতে হলে, এটা নিশ্চিত যে উচ্চশ্রেণীর প্রতীক্ষালয়গুলিতে প্রতি ঘন্টায় রেট পৌঁছাবে ৫০ টাকার কাছাকাছি। আপনাদের জানিয়ে রাখি হাওড়ার মত গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত রেলওয়ে স্টেশনে সকালে প্রতি ঘন্টায় প্রতীক্ষালয়ে অপেক্ষা করেন ৫০-৬০ জন এবং রাতে ৩০-৪০ জন। এবার নয়া নিয়ম চালু হলে এক ধাক্কায় অনেকটাই আয় বাড়বে রেলের।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026