ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

রেলের নতুন নিয়মগুলি ভাঙলে এবার থেকে জরিমানা হবে ১০০০ টাকা, সাথেই হবে জেল, জানুন নিয়মগুলো বিস্তারিত

ভারতীয় রেল যাত্রীদের জন্য অনেকগুলি নিয়ম এবং নতুন কিছু সুবিধা নিয়ে এসেছে। প্রতিদিন লাখ লাখ মানুষ ট্রেনে যাতায়াত করেন। ট্রেনে ভ্রমণের জন্য আপনাকে অবশ্যই টিকিট কিনতে হয়। আপনিও যদি ট্রেনে ভ্রমণ করেন, তাহলে আপনাকে অবশ্যই ভারতীয় রেলের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে অবগত থাকতে হবে। আপনি যদি এই নিয়মগুলি অনুসরণ না করেন তবে আপনাকে জরিমানা দিতে হতে পারে।

টিকিট ছাড়া ভ্রমণের নিয়ম

রেলের নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তি বিনা টিকিটে ভ্রমণ করলে তার সর্বোচ্চ ১০০০ টাকা বা ছয় মাসের জেল হতে পারে। জরিমানা হতে পারে কমপক্ষে ২৫০ টাকা।

এক কোচের টিকিট নিয়ে অন্য কোচে ভ্রমণ

যদি কোনো যাত্রী একটি কোনো কোচের টিকিট নিয়ে অন্য কোনো কোচে ভ্রমণ করেন, আর টিকিটের দামের মধ্যে কোনো পার্থক্য হয়, সেই ক্ষেত্রেও TTE দ্বারা অতিরিক্ত ফি আরোপ করা হতে পারে। ধরুন একজন যাত্রী স্লিপার কোচের টিকিট নিয়েছেন এবং একটি এসি কোচে ভ্রমণ করছেন। তাই দুই টিকিটের যে দামের পার্থক্য রয়েছে, সেটা তাকে দিতে হবে।

মাতাল অবস্থায় ট্রেনে ভ্রমণ

কোনো ব্যক্তি মদ্যপান করে ট্রেনে ভ্রমণ করলে তার কাছ থেকে ৫০০ টাকা জরিমানা নেওয়া হবে। তাকেও ট্রেন থেকে সরিয়েও দেওয়া হবে। মদ্যপান করে ভ্রমণ করলে ছয় মাসের জেলও হতে পারে।

পরিচয়পত্র ছাড়া ভ্রমণ

যদি কোনও ব্যক্তি অনলাইনে টিকিট বুক করে থাকেন এবং যাত্রার সময় পরিচয়পত্র বহন না করেন, তাহলে টিটিই ওই যাত্রীকে ট্রেন থেকেই সরিয়ে দিতেই পারেন।

কারণ ছাড়াই চেইন টানা

যদি কেউ কোনো জরুরি অবস্থা ছাড়া বা কোনো বৈধ কারণ ছাড়াই ট্রেনের চেইন টেনে নেয়, তাহলে সেই ব্যক্তিকে অভিযুক্ত হিসেবে গণ্য করা হবে। তার এক বছরের কারাদণ্ড বা এক হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।

ধূমপানের শাস্তি

ট্রেনে ধূমপান নিষিদ্ধ। এমন পরিস্থিতিতে কেউ ধূমপান করতে গিয়ে ধরা পড়লে ২০০ টাকা জরিমানা দিতে হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026