নিউজ

Indian railways: ভারতীয় রেল এবারে চালু করল এক ভারত এক টিকিট, দারুন সুবিধা পাবেন গ্রাহকরা

DMRC ও IRCTC ওয়ান ইন্ডিয়া ওয়ান টিকিট নামের একটি নতুন উদ্যোগ শুরু করেছে যার আওতায় মেট্রো এবং রেলযাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতা আরো সহজ করে তুলতে চলেছে তারা। আরো আনন্দদায়ক অভিজ্ঞতার জন্য উভয় প্রতিষ্ঠান একে অপরকে সহযোগিতা করবে বলে জানা যাচ্ছে এবং এর জন্য তাদের মধ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই বৈপ্লবিক উদ্যোগের অধীনে আইআরসিটিসি তাদের পোর্টালের মাধ্যমে DMRC সম্পর্কিত পরিষেবা গুলির জন্য একটি নতুন কিউআর কোড ভিত্তিক ব্যবস্থা শুরু করবে।

এই টিকিটগুলি ভারতীয় রেলওয়ের অগ্রিম সংরক্ষণের সময় অনুযায়ী বুকিং করতে পারেন আপনারা। যাত্রীরা এখন সহজেই তাদের পুরো যাত্রার পরিকল্পনা করতে পারবেন এই টিকিট ব্যবহার করে। এই কিউআর কোড ভিত্তিক টিকিট নির্বিঘ্নে তৈরি করতে পারবেন আপনি এবং আইআরসিটিসি ইলেকট্রনিক রিজার্ভেশন স্লিপে এই টিকিট প্রিন্ট করা হবে।

এর জন্য পাঁচ টাকা নামমাত্র প্ল্যাটফর্ম টিকিট আপনাকে গ্রহণ করতে হবে। এর ফলে আপনাকে দীর্ঘ লাইনে আর দাঁড়াতে হবে না এবং তার সাথেই আপনার সময় অনেকটা বেঁচে যাবে। DMRC এমডি ডঃ বিকাশ কুমার বলেছেন আইআরসিটিসি-এর সাথে এই চুক্তিতে যাত্রীদের আমরা আরো ভালো পরিষেবা দিতে চলেছি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026