Categories: দেশনিউজ

ট্রেনের টিকিট বুকিংয়ের সময় ভুলেও এই কাজটি করবেন না, অন্যথায় হতে পারে জেল, জেনে নিন নিয়ম

আজকাল বেশিরভাগ মানুষ অনলাইনে টিকিট বুক করার জন্য আইআরসিটিসির ওয়েবসাইট এবং অ্যাপ ব্যবহার করে থাকেন। এখন ডিজিটাল জমানা। অনেক কাজ ঘরেই বসেই এখন করা যাচ্ছে, যেমন রেলের তিকিত বুকিং করার কাজ। অনেকেই অনলাইনে রেলের কিত বুকিং করে থাকেন। কিন্তু হয়ত না জেনেই হয়ত কিছু ভুল করে ফেলছেন। আর এই ভুলের মাশুল দিতে হতে পারে।

অন্য কারও টিকিট বুক করা আদৌ কি বৈধ?

আইআরসিটিসি-র মাধ্যমে ব্যক্তিগত আইডি দিয়ে কতগুলি টিকিট বুক করা যায় তা নিয়ে মানুষের মধ্যে প্রায়শই বিভ্রান্তি দেখা দেয়। ব্যক্তিগত আইআরসিটিসি আইডি দিয়ে অন্য কারও টিকিট বুক করা আদৌ কি বৈধ? নাকি এরকম কাজ করলে জেল পর্যন্ত হতে পারে? অনেকেই এই প্রশ্নের উত্তর জানেন না। না জানা থাকলে জেনে নিন। নাহলে বিপদে পড়তে পারেন।

সর্বাধিক ২৪ টি টিকিট বুক করতে পারবেন

রেলের ভ্রমণ করার আগে আইআরসিটিসি ই-টিকিট বুকিং সম্পর্কে ভালো করে জেনে নিন। ভারতীয় রেলওয়ের নিয়ম অনুসারে, একজন আইআরসিটিসি ব্যবহারকারী তার ব্যক্তিগত আইডি (আইআরসিটিসি টিকিট বুকিং লিমিট) দিয়ে প্রতি মাসে সর্বাধিক ১২টি টিকিট বুক করতে পারেন। এর জন্য ব্যবহারকারীর আইআরসিটিসি আইডি আধার কার্ড লিঙ্ক করতে হবে। এছাড়াও, ব্যবহারকারী ব্যতীত অন্য ভ্রমণকারীদের মধ্যে কেউ যদি আধার প্রমাণীকৃত ব্যবহারকারী হন তবে আপনি আপনার ব্যক্তিগত আইডি দিয়ে প্রতি মাসে সর্বাধিক ২৪ টি টিকিট বুক করতে পারবেন।

জেলে যাওয়ার মতো দিন দেখতে হতে পারে

১৯৮৯ সালের রেলওয়ে আইনের ১৪৩ ধারা অনুযায়ী, আইআরসিটিসি-র অ্যাপ বা ওয়েবসাইটে যদি আপনার ব্যক্তিগত আইআরসিটিসি আইডি দিয়ে অনলাইনে টিকিট বুক করার পরে অনলাইনে টিকিট বিক্রি করতে দেখা যায়, তবে আপনাকে শাস্তির মুখে পড়তে হবে। এমনকি জেলে যাওয়ার মতো দিন দেখতে হতে পারে।এই নিয়ম মেনে না চললে আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এরকম কোনও বিধিনিষেধ নেই।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026