ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Indian Railways Parcel Transport: ট্রেনের মাধ্যমে জিনিস পরিবহন এখন হয়ে গেলো আরো সহজ, এভাবে করে ফেলুন বুকিং

অনেকেই নিজেদের নতুন বা পুরাতন বাইক এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে চান। এমতাবস্থায়, সেই লোকদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যায়, কীভাবে তাদের বাইক ৪০০-৫০০ কিলোমিটার বা তার বেশি দূরে তারা পাঠাবেন। এ জন্য তারা বিভিন্ন পরিবহন ব্যবহার করেন। তবে, অনেক জায়গায় আবার পরিবহনের বিশেষ সুবিধা নেই। সঙ্গেই প্রাইভেট পরিবহনের মাধ্যমে জিনিস নিয়ে গেলে অনেক বেশি টাকা খরচ হওয়ার সম্ভাবনা হয়ে যায়। এই সমস্ত ঝামেলা এড়াতে আপনি রেলওয়ের পরিবহনের পরিষেবা ব্যবহার করতে পারেন।

পরিবহনের দুটি উপায় আছে

ভারতীয় রেল যেকোনো পণ্য পরিবহনের জন্য দুটি সুবিধা প্রদান করে। এটিতে আপনি লাগেজের জন্য বুকিং করতে পারেন বা আপনি পার্সেলের জন্য বুকিং করতে পারেন। লাগেজ মানে আপনি নিজে ভ্রমণ করছেন এবং আপনার জিনিসপত্র সঙ্গে নিয়ে যাচ্ছেন। পার্সেলের কথা বলতে গেলে, এর অর্থ আপনি আপনার পছন্দের জায়গায় পণ্য পাঠাতে চান, কিন্তু আপনি ভ্রমণ করছেন না।

পার্সেলের জন্য কিভাবে বুক করবেন

পার্সেল বুকিং এর জন্য আপনাকে নিকটস্থ রেলওয়ে স্টেশনে যেতে হবে। আপনি সেখানে পার্সেল কাউন্টার থেকে এই সুবিধা সম্পর্কে তথ্য পেতে পারেন। তারপর সমস্ত নথি প্রস্তুত করে আপনাকে জমা দিতে হবে সেই কাউন্টারে। মনে রাখবেন যে, সেখানে আপনাকে আসল কপি এবং ফটোকপি উভয়ই আপনাকে নিয়ে যেতে হবে, কারণ আসল কপিটি যাচাই করবেন রেল কর্মীরা। পাশাপশি, আপনি যদি পার্সেলের মাধ্যমে বাইক দূরে কোথাও পাঠাতে চান, তাহলে পার্সেল করার আগে, রেলের কর্মীরা আপনার বাইকের ট্যাঙ্ক পরীক্ষা করবে।

ভাড়া কত হবে?

রেলপথে কোনো পণ্য পাঠানো হলে ওজন ও দূরত্ব অনুযায়ী খরচ হিসাব করা হয়। আপনি যদি কম খরচে একটি নতুন বা পুরানো বাইক পরিবহন করতে চান তবে রেলওয়ে একটি ভাল বিকল্প। পার্সেলের চেয়ে লাগেজের চার্জ বেশি নেওয়া হয়। আপনি যদি বাইকটি ৫০০ কিলোমিটার পর্যন্ত পাঠাতে চান, তাহলে প্রায় ১,২০০ টাকা মত খরচ হবে। এছাড়াও, আপনার কাছ থেকে ৩০০ থেকে ৫০০ টাকা প্যাকিং চার্জ নেওয়া হতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026