ভারতের ৪১টি রুটে এই মুহূর্তে বন্দে ভারত এক্সপ্রেস চলছে। ভারতের সবথেকে জনপ্রিয় ট্রেন গুলির মধ্যে একটি হয়ে উঠেছে বন্দে ভারত এক্সপ্রেস। ২০২৩ সালে দেশে ৩৪টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হয়েছে। তবে এ বছর অর্থাৎ ২০২৪ সালে এই সংখ্যাটা প্রায় দ্বিগুণ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ নতুন বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে। বিষয়টির সঙ্গে অবহিত ভারতীয় রেলের শীর্ষকর্তাকে উদ্ধৃত করে মানি কন্ট্রোল ওয়েবসাইট এর একটি প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ২০২৪ সালে ভারতীয় রেলের হাতে ৭০ টি বন্দে ভারত এক্সপ্রেস চালু করার পরিকল্পনা রয়েছে যা দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন রুটে চালু করা হবে। বেশ কিছু নতুন রুটে এই ট্রেন চালু করা হবে বলে জানা যাচ্ছে
ওই প্রতিবেদন অনুযায়ী আগামী জুন মাসের মধ্যে আঠারোটি নতুন রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালানো হবে। জুলাই থেকে প্রতি ১৫ দিনে চারটি করে বন্দে ভারত এক্সপ্রেস চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। উত্তর ভারতে ৩৪টি নতুনরুটে বন্দে ভারত চালু করা হবে। অন্যদিকে দক্ষিণ ভারতে ২৫ টি রুটে বন্দে ভারত চালু করা হবে বলে জানা যাচ্ছে।
তবে কোন কোন রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হবে, সেটার ব্যাপারে এখনো পর্যন্ত সরাসরি কিছু জানানো হয়নি। কোথায় চাহিদা রয়েছে সেটার ভিত্তিতে রুট নির্ধারণ করে তারপর জোন সেট করা হবে। রুট নির্ধারণের ক্ষেত্রে টুরিস্ট ডেস্টিনেশন এবং তথ্যপ্রযুক্তি হাবের মতো বিষয়গুলিকে বিবেচনা করা হচ্ছে। একইসঙ্গে যে জায়গা গুলি এখনো আকাশ পথে যুক্ত নয় এবং বিমানে যেতে বেশি খরচ পড়ে সেইখানে বন্দে ভারত এক্সপ্রেস চালু করার একটা পরিকল্পনা রয়েছে রেলের। ভারতীয় রেলের তরফ থেকে রুট এর বিষয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে যদিও কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, কলকাতা থেকে রওরকেল্লা রুটে এই বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…