ভারতীয় রেলওয়ে কর্মীদের জন্য বড় সুখবর। গতবারের মতো কর্মীদের জন্য এবারও প্রোডাক্টিভিটি লিঙ্ক বোনাস ঘোষণা করেছে ভারতীয় রেলওয়ে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বৃহস্পতিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ১১.৭২ লক্ষ রেল কর্মী এই বোনাস পেতে চলেছেন।
রেলমন্ত্রকের ঘোষণা অনুসারে, প্রোডাক্টিভিটি লিংক বোনাস হিসেবে ৭৮ দিনের বেতনের সমান বোনাস পেতে চলেছেন কর্মীরা। এর ফলে মোট ২,০২৯ কোটি টাকা অনুমোদন করা হয়েছে কর্মীদের বোনাসের জন্য। প্রায় ১২ লক্ষ রেল কর্মী এই বোনাস পেতে চলেছেন বলে জানা যাচ্ছে।
ভারতীয় রেলের বিভিন্ন বিভাগের কর্মীরা এই বোনাস পেতে চলেছেন। অশ্বিনী বৈষ্ণবের কথা অনুযায়ী, ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী, লোকো পাইলট, ট্রেন ম্যানেজার গার্ড, স্টেশন মাস্টার, সুপারভাইজার, টেকনিশিয়ান, টেকনিশিয়ান হেল্পার, পয়েন্টম্যান, মিনিস্ট্রিয়াল স্টাফ, এবং অন্যান্য গ্রুপ সি কর্মীদের এই অর্থ প্রদান করা হবে। রেল কর্মীদের কাজের উৎসাহ প্রদান করার জন্যই এই বোনাস দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় রেলওয়ে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…