ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Indian Railways: রেল মানুষকে তাদের নিজস্ব ব্যবসা শুরু করার সুযোগ দিচ্ছে, প্রতিদিন প্রচুর আয় হবে

ভারতীয় রেলওয়ের সাথে সহযোগিতায় যদি আপনি একটা দুরন্ত ব্যবসা শুরু করতে চান তাহলে আপনার জন্য রয়েছে ভালো সুযোগ। ভারতীয় রেলের যে কোন স্টেশনে দোকান বসিয়ে আপনি এখন প্রতিমাসে ভালো টাকা রোজগার করার সুযোগ পেয়ে যেতে পারেন। আপনার নিকটস্থ রেলওয়ে স্টেশনে এই ধরনের দোকান খুলে আপনি ২৪ ঘন্টা মানুষকে খাবার সার্ভ করতে পারবেন। আপনার দোকানে ক্রেতার কোন অভাব থাকবে না। ফলে আপনার ব্যবসা বেশ ভালো চলবে এবং আপনার লাভ হবে দারুন। তবে এর জন্য শুধুমাত্র আপনাকে রেলের একটি টেন্ডার গ্রহনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবেই আপনি রেলওয়ে টেন্ডার গ্রহণ করে সহজেই রেলওয়ে স্টেশনে আপনার নিজের দোকান স্থাপন করতে পারেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হবে।

প্রক্রিয়া কি?

রেল স্টেশনে দোকান খুলতে হলে প্রথমেই আপনাকে ঠিক করতে হবে আপনি কোন ধরনের দোকান খুলতে চান। সব থেকে বেশি মানুষ খাবার দোকান খুলতে বেশি পছন্দ করেন। আপনাকে আইআরসিটিসি ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে আপনার দোকানের ধরন এবং তার জন্য যোগ্যতা পরীক্ষা করে নিয়ে সমস্ত কিছু সিলেক্ট করে নিতে হবে। চায়ের স্টল খাবারের স্টল সংবাদপত্রের স্টল বা অন্য কোন ধরনের দোকান আপনি খুলতে পারেন। তবে সব থেকে বেশি বিক্রি হয় খাবার দোকানে। সেই কারণে এই ধরনের দোকানের চাহিদা সবথেকে বেশি। তাই এই ধরনের দোকানের টেন্ডার গ্রহণ করতে গেলে আপনাকে ব্যাপক রেষারেষির মুখোমুখি হতে হবে।

এই কাগজপত্র প্রয়োজন হবে

রেলওয়ে স্টেশনের দোকান খুলতে গেলে আপনার কিছু গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন হবে যার মধ্যে রয়েছে আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড এবং ব্যাংকের বিবরণ। আপনি যদি রেলওয়ে স্টেশনে দোকান খুলতে চান তাহলে আপনার দোকানের আকারের ভিত্তিতে রেলওয়ে আপনার কাছ থেকে চল্লিশ হাজার টাকা থেকে তিন লাখ টাকা পর্যন্ত ফি গ্রহণ করে।

রেলওয়ের দরপত্র পেতে কী করতে হবে?

রেলওয়ে দরপত্র যদি আপনাকে গ্রহণ করতে হয় তাহলে আইআরসিটিসি ওয়েবসাইটে গিয়ে আপনি যে স্টেশনে দোকান খুলতে চান তার জন্য রেলওয়ে কোন টেন্ডার জারি করেছে কিনা তা পরীক্ষা করে জেনে নিন। যদি টেন্ডার জারি করা হয়ে থাকে তবে আপনাকে রেলওয়ে জোনাল অফিস বা ডিআরএস অফিসে যেতে হবে এবং সেখানে নির্ধারিত ফরম পূরণ করে জমা দিতে হবে। এখানে ফর্মে আপনাকে আলাদা আলাদা তথ্য জমা করতে হবে এবং তারপরে আপনার দরপত্র জারি হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026