নিউজ

Indian railways: বৃষ্টির কারণে ভোগান্তি চরমে, রবিবার পর্যন্ত বাতিল হল এই সমস্ত ট্রেন, আপনার টিকিট কাটা নেই তো

বৃষ্টি এবং বন্যার কারণে সমস্যায় পড়েছেন রেলে যাতায়াতকারী অনেক যাত্রী। দিল্লিতে এবং উত্তরপ্রদেশে পরিস্থিতির উন্নতি এখনো পর্যন্ত হয়নি। যমুনা নদীর দিক থেকে ট্রেন যাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে দিল্লিতে। অন্যদিকে বৃষ্টি এবং বন্যার কারণে অমৃতসর চন্ডিগড় দেরাদুন এবং দিল্লী যাওয়া বা আসার সমস্ত ট্রেন গুলি ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে। অনেক ট্রেনে রুট ঘুরিয়ে ট্রেনগুলিকে ডাইভার্ট করা হচ্ছে। আবার অনেক ট্রেন বাতিল করা হয়েছে আগামীকাল পর্যন্ত। এখানে নিচে ট্রেনের নম্বর এবং নামের তালিকা দেওয়া হল যেগুলি বাতিল করা হয়েছে এবং যেগুলির রুট ড্রাইভার্ট করা হয়েছে।

ইউপি, পাঞ্জাব, জম্মুর তাওয়াই যাওয়ার প্রায় ১৫টি ট্রেন শনিবার এবং আগামীকাল রবিবারের জন্য বাতিল করা হয়েছে। তালিকায় আছে,

14674 অমৃতসর-জয়নগর এক্সপ্রেস

15934 অমৃতসর-নিউ তিনসুকিয়া এক্সপ্রেস

15119/15120 দেরাদুন-বেনারস এক্সপ্রেস

15005 মুজাফফরপুর-দেরাদুন এক্সপ্রেস

15002 দেরাদুন-মুজাফফরপুর এক্সপ্রেস

15651 গুয়াহাটি – জম্মু তাওয়াই এক্সপ্রেস

15655/15656 কামাখ্যা-শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা এক্সপ্রেস

12328 দেরাদুন-হাওড়া এক্সপ্রেস

15006 রাপ্তি-গঙ্গা এক্সপ্রেস

দিল্লিগামী এই ট্রেনগুলির রুট পরিবর্তন হয়েছে

19269 পোরবন্দর- মুজাফফরপুর এক্সপ্রেস

19601 উদয়পুর – নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস

12226 দিল্লি-আজমগড় এক্সপ্রেসকে দিল্লি-নয়া দিল্লি- সাহিবাবাদ হিসাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

12225 আজমগড়-দিল্লি এক্সপ্রেসকে সাহিবাবাদ নয়া দিল্লির দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

15910 এবং 15909 লালগড় ডিব্ৰুগড়-লালগড় এক্সপ্রেস দিল্লি কিষাণগঞ্জ নয়া দিল্লি-সাহিবাবাদ স্টেশন হয়ে আসবে।

15706 দিল্লি-কাটিহার এক্সপ্রেস দিল্লির পরিবর্তে আনন্দ বিহার টার্মিনাস থেকে ছাড়বে।

12036 দিল্লি-তনকপুর এক্সপ্রেস দিল্লির পরিবর্তে মোরাদাবাদ থেকে ছাড়বে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026