নিউজ

Indian Railways: দশম শ্রেণি পাশেই রেলে চাকরির সুযোগ, চলছে আবেদন, জেনে নিন পদ্ধতি

শিক্ষিত হওয়া সত্ত্বেও চাকরির অভাবে অর্থ রোজগারের পথ বন্ধ হয়ে রয়েছে যুব সমাজের একাংশের। প্রতিটি মানুষই চায় অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে। বিশেষ করে দেশের তরুণ প্রজন্ম হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে চাকরি। সরকারি বেসরকারি নির্বিশেষে চাকরির চাহিদা এখন তুঙ্গে। কিন্তু দুর্ভাগ্যবশত দেশের বহু শিক্ষিত যুবক যুবতীই এখনো কর্মহীন হয়ে বসে রয়েছে। এবার রেলে কাজ করার সুবর্ণ সুযোগ এল কর্মহীন যুবক যুবতীদের কাছে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (Assistant Loco Pilot) পদে চাকরির সুযোগ রেলওয়ে তে। ভারতীয় রেলের তরফে SECR এর অন্তর্গত নাগপুর ডিভিশনে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে আবেদন প্রক্রিয়া শুরু হতে গিয়েছে। কারা এই চাকরিতে আবেদনের যোগ্য, কীভাবেই বা করবেন আবেদন, সমস্ত তথ্য রইল এই প্রতিবেদনে।

মোট ৫৯৮ টি শূন্যপদে হতে চলেছে নিয়োগ। ইউআর পদে শূন্যস্থান রয়েছে ৪৬৪ টি, এসসি পদে শূন্যস্থান ৮৯ টি এবং এসটি পদে শূন্যস্থান রয়েছে ৪৫ টি। আবেদনকারীদের যেকোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি পাশ করা থাকতে হবে। পাশাপাশি অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লিখিত ট্রেডে আইটিআর এর সার্টিফিকেট থাকতে হবে।

এই পদের জন্য আবেদন করতে হলে অসংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪২ বছরের মধ্যে। আর এস সি এবং এস টি শ্রেণির প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪৭ বছরের মধ্যে। কম্পিউটার আধারিত যোগ্যতার পরীক্ষার মাধ্যমে হবে প্রার্থীদের বাছাই।

অনলাইনেই রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য আবেদন করা যাবে। এর জন্য প্রথমেই যেতে হবে অফিশিয়াল ওয়েবসাইট secr.indianrailways.gov.in এ। এই ওয়েবসাইটে গিয়েই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। উল্লেখ্য, এই চাকরিতে আবেদনের শেষ তারিখ আগামী ৭ জুন ২০২৪। এই তারিখের মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ইচ্ছুক প্রার্থীদের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026