Categories: দেশনিউজ

এবার টিকিট ছাড়াই ট্রেনে ভ্রমণ করতে পারবেন, নতুন নিয়ম আনল ভারতীয় রেল

ভারতের রেল পরিষেবা ছড়িয়ে রয়েছে গোটা দেশজুড়ে। অপেক্ষাকৃত কাছাকাছি যাওয়ার জন্য লোকাল ট্রেন পরিষেবা এবং দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য রয়েছে এক্সপ্রেস ট্রেন পরিষেবা। ভারতীয় রেল নিরন্তন প্রচেষ্টা করছে তাদের পরিষেবা ভালো করার জন্য। মোটামুটি প্রায় সকলেই এই ট্রেনে কোনো না কোনদিন ভ্রমণ করেছেন। আপনি যদি নিয়মিত ট্রেনে ভ্রমণ করে থাকেন তাহলে আপনাদের জন্য রয়েছে একটি সুখবর। এখন যদি হঠাৎ ভ্রমণ করার সময় আপনার কাছে টিকিট না থাকে তাহলে আতঙ্কিত হওয়ার দরকার নেই। কারন আপনি এবার রিজার্ভেশন ছাড়াই ভ্রমণ করতে পারবেন। ব্যাপারটি বিশদে জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

এতদিন পর্যন্ত আপনার যদি টিকিট রিজার্ভেশন না থাকতো তাহলে একমাত্র বিকল্প উপায় ছিল তৎকাল বুকিং। কিন্তু তাতে বেশিরভাগ সময় টিকিট পাওয়া যেত না। কারুর জরুরী ভিত্তিতে কোথাও যাওয়ার থাকলে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। এবার তাদের কথা ভেবেই ভারতীয় রেল একটি নতুন পরিষেবা এনেছে যাতে আপনি টিকিট রিজার্ভেশন ছাড়া ভ্রমণ করলেও আপনার শাস্তি হবে না। এতদিন পর্যন্ত বিনা টিকিটে ভ্রমণ শাস্তিযোগ্য অপরাধ ছিল।

ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী আপনার যদি ট্রেনের রিজার্ভেশন না থাকে এবং আপনাকে জরুরী ভিত্তিতে কোথাও যেতে হয় তাহলে আপনি প্লাটফর্ম টিকিট নিয়ে ট্রেনে উঠতে পারবেন। এরপর টিকিট চেকারের কাছে গিয়ে খুব সহজেই আপনার জন্য টিকিট তৈরি করে নিতে পারবেন। এর জন্য প্লাটফর্ম টিকিট কাটার পর প্রথমেই টিটির সাথে যোগাযোগ করতে হবে। ট্রেনে সিট না থাকলে টিটি আপনাকে রিজার্ভ সিট দিতে অস্বীকার করতে পারে, কিন্তু আপনার ভ্রমণ বন্ধ করতে পারবে না। সেক্ষেত্রে ২৫০ টাকা জরিমানা সহ আপনাকে যাত্রার মোট ভাড়া দিয়ে টিকিট পেতে হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026