দেশ

একটি রিল তৈরি করে রেলওয়ে থেকে পেয়ে যান ২৫ হাজার টাকা, শুরু হয়েছে এই বিশেষ অভিযান

রেলের তরফ থেকে এখন যাত্রীদের বেশ অনেক ধরনের সুবিধা দেওয়া হয়। তার পাশাপাশি এখন রেল তাদের যাত্রীদের বিভিন্ন ব্যাপারে জানানোর জন্য বিশেষ ধরনের ক্যাম্পেইন চালিয়ে থাকে। বর্তমানে ভারতীয় রেলের তরফ থেকে একটা নতুন ক্যাম্পেইন চালানো হচ্ছে যার মাধ্যমে আপনি ২৫ হাজার টাকা পেয়ে যেতে পারেন। মেরা টিকিট মেরা ঈমান ক্যাম্পেইন এর মাধ্যমে আপনি এই টাকাটা পেয়ে যাবেন। এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ী পেয়ে যাবেন ১২৫০০ টাকা। ডিআরএম মুম্বাই সেন্ট্রাল WR এর তরফ থেকে এই পোস্ট শেয়ার করা হয়েছে এক্স প্লাটফর্মে।

শুধুমাত্র একটি ভিডিও তৈরি করুন শেয়ার করুন এবং ২৫ হাজার টাকা পর্যন্ত নগদ পুরস্কার জেতার সুযোগ পেয়ে যান। পশ্চিম রেলওয়ের মুম্বাই ডিভিশনের তরফ থেকে শেয়ার করা এই পোস্টে সৎ যাত্রীদের পুরস্কৃত করার একটা প্রতিযোগিতা নিয়ে আসা হয়েছে। ডিভিশন অফিস সঠিক টিকিট দিয়ে ভ্রমণকারী যাত্রীদের জন্য একটি প্রতিযোগিতা চালু করেছে। রেলওয়ে যাত্রীদের একটি ছোট ভিডিও প্রদত্ত লিংকে আপলোড করার কথা বলবে। যেখানে তিনি জানাবেন, ট্রেনে ভ্রমণের আগে সঠিক টিকিট কেনা কতটা গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতা এবং প্রচারের অংশ হিসেবেই এই বিষয়টি চালু করেছে পশ্চিম রেলওয়ে। ২৫শে ডিসেম্বর ২০২৩ থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই প্রতিযোগিতা। এই ভিডিওগুলি সরাসরি আপলোড করা হবে পশ্চিম রেলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে।

সর্বাধিক লাইক এবং শেয়ার পাওয়া শীর্ষ তিনটি ভিডিও কে বিজয়ী ঘোষণা করা হবে। ২৬ জানুয়ারি ২০২৪ তারিখে প্রশংসা শংসাপত্র এবং পুরস্কারের মাধ্যমে অর্থ প্রদান করা হবে। তবে এই প্রতিযোগিতায় জেতার জন্য আপনার কিছু বিশেষ কাজ করতে হবে।

১. প্রথমত এই প্রতিযোগিতার জন্য আপনাকে ৬০ থেকে ১২০ সেকেন্ডের একটি ভিডিও বা রীল তৈরি করে আপলোড করতে হবে।

২. আপনি গুগল লিংক বা কিউআর কোড এর মাধ্যমে আপনার ভিডিও জমা দিতে পারেন।

৩. এই লিংক সমস্ত টিকিট কাউন্টারে এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পাওয়া যাচ্ছে।

৪. তাছাড়াও ভিডিওতে প্রাপ্ত সর্বাধিক সংখ্যক লাইক এবং শেয়ারের ভিত্তিতেই কিন্তু বিজয়ীদের ঘোষণা করা হবে। ভিডিও কোয়ালিটির ভিত্তিতে নয়।

৫. এই প্রতিযোগিতায় যারা প্রথম পুরস্কার বিজয়ী হবেন তাদের দেওয়া হবে ১২ হাজার ৫০০ টাকা করে। দ্বিতীয় পুরস্কার ৭৫০০ টাকা এবং তৃতীয় পুরস্কার ৫ হাজার টাকা।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026