ভারতবর্ষের প্রেক্ষাপটে ভারতীয় রেলের গুরুত্ব যে অপরিসীম তা হয়তো বলে দিতে হবে না কাউকে। প্রতিদিন প্রায় ১৫ হাজার ট্রেনের মাধ্যমে বিশাল এই কর্মযজ্ঞ সম্পন্ন করে ভারতীয় রেল। জানলে অবাক হবেন, প্রতিদিন ভারতীয় রেল ব্যবহার করে প্রায় ৪ কোটি মানুষ নিজেদের গন্তব্য পৌঁছান। পৃথিবীর চতুর্থ বৃহত্তম এই রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতি করণে বিগত কয়েক বছরে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন রেলওয়ে মন্ত্রণালয়। এরমধ্যে নতুন রেলপথের নির্মান, পরিকাঠামোগত উন্নয়ন এবং নতুন রেলের সংযুক্তিকরণ রয়েছে।
আপনার নিশ্চয়ই জানেন, বিগত এক বছর আগে ভারতীয় রেলে সংযুক্ত করা হয়েছে “বন্দে ভারত এক্সপ্রেস”। এই সেমি বুলেট ট্রেন ইতিমধ্যে ভারতের একাধিক রাজ্যে পরিষেবা দিতে শুরু করেছে। ১৪০ থেকে ১৬০ কিলোমিটার গতিতে চলতে পারা এই সেমি বুলেট ট্রেন ইতিমধ্যে জনসাধারণের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। আর এর পেছনে অন্যতম কারণ হলো, এই ট্রেনের মাধ্যমে আরামদায়ক ভ্রমণ।
তবে বন্দে ভারত এক্সপ্রেসে অত্যাধিক ভাড়া হওয়ার কারনে অনেকেই ইচ্ছা থাকলেও ভ্রমণ করতে পারছেন না এই ট্রেন। এবার সেই সকল মানুষদের স্বস্তি দিতে বিশ্বাস পদক্ষেপ নিয়েছে রেলওয়ে অফ ইন্ডিয়া। সাধারণ মানুষের কথা বিবেচনা করে এবার সাধারণ রূপে ভারতীয় রেলের সংযুক্ত করা হচ্ছে “বন্দে ভারত সাধারণ ট্রেন”। আমরা আপনাদের জানিয়ে রাখি, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (ICF) এই ট্রেনের বগি তৈরি করা হচ্ছে।
ভারতীয় রেলওয়ের তরফ থেকে বলা হয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসের মত সমস্ত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে বন্দে ভারত সাধারণ ট্রেনে। এই ট্রেনটি শতাব্দী এক্সপ্রেস এবং জনশতাব্দীর মত সার্ভিস প্রদান করবেন। যার ভাড়া হবে বন্দে ভারত এক্সপ্রেসের চেয়েও অনেক কম। অর্থাৎ সাধারণ মানুষ চাইলেই, সেমি হাই-স্পিডের এই ট্রেনে সহজেই ভ্রমণ করতে পারবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…