রাজ্য

এবার চালু হল দীঘায় যাওয়ার রাত্রির ট্রেন, ভোররাত্রে পৌঁছে যান সমুদ্র সৈকতে, জানুন সময়সূচী

আর নয় দুশ্চিন্তা, এবার একদিনের ছুটিতেই ঘুরে আসুন সমুদ্রের রানী দীঘা থেকে। আজ্ঞে হ্যাঁ, ভ্রমণ প্রিয় বাঙালির কাছে দীঘাকে আরও আকর্ষণীয় গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব শাখা। আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে দীঘায় যাওয়ার একাধিক ট্রেন থাকলেও সেই ট্রেনগুলো রয়েছে ভোরবেলা কিংবা সকালে। ভ্রমণ প্রেমীদের জন্য রাতের বেলা কোনোরকম ট্রেন নেই দীঘায় যাওয়ার। মূলত, বিশেষ এই ঘাটনাটির কথা মাথায় রেখে এবার রাতের বেলায় রেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেল।

তবে দক্ষিণ পূর্ব রেলের এই উদ্যোগটি সারা বছরের জন্য নয়। আসন্ন ১৫ই আগস্ট, স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ এই উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় রেল। আসলে অফিস কর্মীরা দীর্ঘ কাজের ফাঁকে লম্বা ছুটি পেতে চলেছেন এই সপ্তাহে। ১২ এবং ১৩ তারিখ যথাক্রমে শনিবার ও রবিবার হওয়ার কারণে টানা দুদিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। পাশাপাশি, ১৫ই আগস্ট পাচ্ছেন জাতীয় ছুটি। মাঝখানের ১৪ই আগস্ট সোমবার ছুটি নিয়ে নিলেই টানা চারদিনের ভ্রমণ প্ল্যান করতে পারবেন তারা।

কর্মচারীদের কথা মাথায় রেখে ভারতীয় রেল রাতের বেলা ট্রেন চালানোর এই বিশেষ উদ্যোগ নিয়েছে। ১২ এবং ১৩ আগস্ট সাঁতরাগাছি থেকে রাত্রি ১১টা ৪৫ মিনিটে দিঘার উদ্দেশ্যে যাত্রা করবে বিশেষ এই ট্রেন। পথে উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক, দেশপ্রাণ, কাঁথি স্টেশনে স্টপেজ দেওয়ার পর ভোর সাড়ে তিনটে নাগাদ পৌঁছাবে দীঘা। বিশেষ এই ট্রেনটি সকাল ৮টায় দীঘা ছেড়ে সাঁতরাগাছির উদ্দেশ্যে রওনা দেবে ১৩ এবং ১৪ই আগস্ট। আমরা আপনাদের জানিয়ে রাখি, লম্বা ছুটি উপভোগ করতে এই সময় দীঘায় যাওয়ার জন্য দীর্ঘ লাইন দেন বাঙালিরা। ফলে বিশেষ এই ট্রেন পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করবে বলে মনে করছেন ভারতীয় রেলের কর্মকর্তারা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026