Indian Railways: এবার জেনারেল টিকিটেও পেয়ে যাবেন সিট, আনন্দে নাচতে শুরু করেছে মানুষ

আপনি যদি প্রায়শই ট্রেনে ভ্রমণ করার জন্য সাধারণ টিকিট ব্যবহার করেন তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সাধারণত ট্রেনে যারা স্বল্প দূরত্বের জন্য ভ্রমণ করেন তারা মূলত সাধারণ টিকিট কেটে থাকেন, তারা কোনভাবেই রিজার্ভেশন করতে চান না। এবার তাদেরকেই একটা বিশেষ নির্দেশিকা দিচ্ছে ভারতীয় রেলওয়ে। ভারতের কোটি কোটি রেলযাত্রীর জন্য শুরু করা হয়েছে এক বিশেষ সুবিধা। রেলওয়ের চালু করা এই সুবিধার আওতায় সাধারণ টিকিটেও ট্রেনে যাত্রা করা ব্যক্তিদের আসন পেতে কোন সমস্যা হবে না।

এবার থেকে আর সবাইকে লম্বা লাইনে দাঁড়াতে হবে না। অসংরক্ষিত সাধারণ টিকিট বুক করার জন্য একটি বিশেষ এপ্লিকেশন চালু করে দিয়েছে ভারতীয় রেলওয়ে। এর মাধ্যমে আগে থেকেই আপনারা টিকিট কেটে রাখতে পারেন। এর ফলে লাইনে দাঁড়িয়ে আপনাকে ট্রেন মিস করতে হবে না। অনেক সময় অনেক স্টেশনে এতটাই ভিড় থাকে যে টিকিট কাটতে গিয়ে অনেক সময় হিমশিম খেতে হয়। কিন্তু এবারে রেল এই সমস্যাকে সমাধান করার জন্য নতুন সুবিধা নিয়ে এসেছে ভারতের সমস্ত যাত্রীদের জন্য। এই অ্যাপের নাম দেওয়া হয়েছে UTS।

এই অ্যাপের রেজিস্ট্রেশন করে আপনার সমস্ত তথ্য প্রবেশ করে নিজেকে আগে ভারতীয় রেলের যাত্রী হিসেবে নিবন্ধন করতে হবে। তারপরে আপনাকে আপনার মোবাইল নম্বর এবং অন্যান্য সমস্ত বিবরণ পূরণ করতে হবে। এরপরে আপনি আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি ওটিপি পাবেন এবং সেটা প্রবেশ করার পরে আপনি নিজেকে রেজিস্টার করতে পারবেন। আপনি এই রেল অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট বুকিং এর ক্ষেত্রে বোনাস পেয়ে যাবেন। এই অ্যাপের মাধ্যমে আপনি সস্তা দামে টিকিট কাটতে পারবেন এবং ওয়ালেটের মাধ্যমে টিকিট কাটলে আপনি পাবেন অতিরিক্ত বোনাস।

জেনারেল টিকিট অনলাইনে নেওয়ার একটা নিয়ম রয়েছে। তবে এই অ্যাপের মাধ্যমে যদি আপনি জেনারেল টিকিট কাটেন তাহলে আপনার জন্য অনেক বেশি সুবিধা হবে। আপনি যদি সর্বাধিক ১৯৯ কিলোমিটার পর্যন্ত যাত্রা করেন তাহলে আপনাকে টিকিট কাটার ১৮০ মিনিটের মধ্যে ট্রেনে উঠতে হবে। তবে যদি আপনি ২০০ কিলোমিটারের বেশি যান, তাহলে আপনাকে তিন দিন আগে সাধারণ টিকিট কিনতে হবে। এর জন্য আপনাকে প্রথমে এই অ্যাপে লগইন করে আপনার গন্তব্য স্টেশন এবং আপনার বোর্ডিং স্টেশন নির্বাচন করতে হবে। আপনি অবশ্যই পেপারলেস অপশনটি ব্যবহার করবেন। এরপরে পেমেন্ট করতে হবে আপনাকে এবং তাহলেই আপনার টিকিট বুক হয়ে যাবে। তবে যদি আপনি কাগজের টিকিট বুক করেন তাহলে আপনি এই অ্যাপে একটি বিজ্ঞপ্তি পাবেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026