নিউজ

Indian railways: টিকিট বাতিল হলেই ৫০% রিফান্ড! রেলওয়ে কি এই দশটি নিয়ম পরিবর্তন করেছে সত্যি?

ভারতীয় রেলওয়ে প্রায়শই যাত্রীদের সুবিধার্থে নানা ধরনের নিয়ম পরিবর্তন করে থাকে। গত কয়েক বছরে ভারতীয় রেল তাদের বেশ কিছু নিয়ম পরিবর্তন করেছে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি বার্তা ভাইরাল হচ্ছে যাতে বলা হয়েছে যে জুলাই থেকে রেলওয়ে নাকি দশটি নতুন নিয়ম আনতে চলেছে যার পরে যাত্রীদের যাত্রা সরাসরি প্রভাবিত হবে। এই দশটি নিয়মের মধ্যে রিফান্ড থেকে শুরু করে টিকিট বুকিং পর্যন্ত অনেক নতুন নতুন নিয়ম রয়েছে।

কোন কোন নিয়ম পাল্টাচ্ছে?

১. অপেক্ষমান তালিকার ঝামেলা শেষ হতে চলেছে এবং রেলওয়ে তারা যাত্রীদের নিশ্চিত টিকিটের সুবিধা দেওয়া হতে চলেছে।
২. এক জুলাই থেকে তৎকাল টিকিট বাতিল করলে ৫০ শতাংশ টাকা ফেরত দেওয়া হবে।
৩. ১ জুলাই থেকে তৎকাল টিকিটের নিয়মে পরিবর্তণ এসেছে। এসি কোচের টিকিট বুকিং হবে সকাল দশটা থেকে ১১টা পর্যন্ত এবং স্লিপার কোচের জন্য সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত।
৪. রাজধানী এবং শতাব্দী ট্রেনে পেপারলিস্ট টিকিটের সুবিধা শুরু হচ্ছে।
৫. শীঘ্রই বিভিন্ন ভাষায় রেলের টিকিটের সুবিধা শুরু হবে এবং আঞ্চলিক ভাষায় টিকিট পাওয়া যাবে।
৬. শতাব্দী এবং রাজধানীর ট্রেনে বগীর সংখ্যা বাড়ানো হবে।
৭. ডুপ্লিকেট ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে।
৮. রাজধানী শতাব্দী দুরন্ত মেইল এক্সপ্রেস ট্রেনের মত অন্যান্য একাধিক ট্রেন চালাতে চলেছে ভারতীয় রেল
৯. এই সমস্ত ট্রেনে টিকিট ফেরত দিলে ভাড়ার ৫০ শতাংশ ফেরত দেওয়া হবে।
১০. স্লিপারের প্রতি যাত্রী থেকে ৬০ টাকা বেশি নেওয়া হবে ডেস্টিনেশন অ্যালার্ট দেওয়ার জন্য।

প্রথমেই জানিয়ে রাখি এই মেসেজ ভাইরাল হওয়ার ব্যাপারটা কিন্তু এই প্রথম নয়। এরকম ঘটনা বছরে বহুবার হয় এবং বহুবার দাবি করা হয় রেলওয়ে নাকি নিয়ম পরিবর্তন করছে। কিন্তু এই বার্তা একেবারেই সত্যি নয়। রেলের কর্মকর্তারা অনেক ওয়েবসাইটকে ইতিমধ্যেই জানিয়েছেন রেলের পক্ষ থেকে এরকম কোন ধরনের নিয়ম পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়নি। অর্থাৎ বলতে গেলে ১ জুলাই থেকে কোন পরিবর্তন আসেনি রেলের নিয়ম কানুনে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026