উত্তরবঙ্গের ঝুলিতে আসতে চলেছে আরও একটি নতুন ট্রেন। খুব শীঘ্রই সূচনা হতে চলেছে শিয়ালদহ থেকে বালুরঘাট রুটের আরো একটি নতুন ট্রেনের। আর এই ট্রেন চালু হতে না হতেই টিকিটের চাহিদা একেবারে তুঙ্গে। এই নতুন রুটে ট্রেন চালু করে রেলের মুনাফা অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। মাননীয় রেল মন্ত্রি শ্রী অশ্বিনী বৈষ্ণব বালুরঘাট অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের সুবিধার জন্য এই নতুন ট্রেন চালু করেছেন। শিয়ালদহ থেকে বালুরঘাট রুটে এই এক্সপ্রেস ট্রেন চালানো হবে বলে জানা যাচ্ছে। এই ট্রেনের শুভ সূচনার পরেই এই অঞ্চলের মানুষের থেকে ব্যাপক সাড়া মিলেছে। ২০ জানুয়ারি থেকে ৩০ শে জানুয়ারি পর্যন্ত থার্ড এসি এবং সেকেন্ড এসির জন্য প্রচুর ওয়েটিং লিস্ট চলছে এই মুহূর্তে।
নতুন এই রুটের এই ট্রেনে স্লিপার বার্থ এর সংখ্যা ৩২০ টি রয়েছে। কিন্তু তবুও স্লিপারের জন্য ওয়েটিং লিস্ট অনেকটাই লম্বা হয়ে গিয়েছে। এছাড়াও ফাস্ট এসি ক্লাসের জন্যও কিন্তু ভালই ওয়েটিং লিস্ট রয়েছে। এই ট্রেনটি প্রথম থেকেই এইচ এল বি রেক দ্বারা পরিচালিত হবে। ফলে গতি অনেক বেশি হবে এবং যাত্রীরা অনেক আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা পাবেন বলে আশা করা হচ্ছে।
উত্তরবঙ্গের এই ট্রেনটির প্রতি মানুষের আকর্ষণ ক্রমাগত বাড়ছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই বছরের শেষ নাগাদ এই রুটে আরও একটি ট্রেন চালানোর পরিকল্পনা করছে রেল। যাত্রীদের কাছ থেকে এরকম অভাবনীয় সাড়া পেয়ে পূর্ব রেল কর্তৃপক্ষ সত্যি অত্যন্ত অভিভূত।
পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করতে…
ভারতীয় মুদ্রা বাজারে বড় ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। দীর্ঘদিন চাপের মধ্যে থাকার পর মার্কিন ডলারের…
পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বড় সুখবর। আগামী ১ জুন ২০২৬ থেকে রাজ্যের সরকারি বাসে মহিলারা বিনামূল্যে…
আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে…
ভারতের রেল ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ভারতীয় রেল প্রস্তাবিত বুলেট ট্রেনের নতুন ডিজাইন সামনে…
আইপিএল ২০২৬-এ ক্রিকেটপ্রেমীদের জন্য বড় চমক এনে দিলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে…