অনেক সময় এমন হয় যে রেল স্টেশন প্ল্যাটফর্মে পৌঁছানোর আগেই ট্রেন ছেড়ে দেয়। এ অবস্থায় দ্বিতীয় চিন্তা আসে যে, আপনি যে কনফার্ম টিকিট নিয়েছেন তার কী হবে, রিফান্ড পাবেন কি না? এ প্রসঙ্গে জেনে রাখা ভালো যে আপনি অবশ্যই সেই টিকিটের অর্থ ফেরত পাবেন। তবে সে জন্য আপনাকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে এবং সময়মতো রিফান্ডের জন্য দাবি করতে হয়।
অর্থ ফেরতের জন্য আপনাকে একটি টিডিআর ফাইল করতে হবে। আইআরসিটিসির নিয়ম অনুযায়ী, কোনও ট্রেন যদি বোর্ডিং স্টেশন থেকে মিস করেন তবে আপনাকে চার ঘণ্টার মধ্যে টিডিআর ফাইল করতে হবে, দেরি হলে অর্থ ফেরত চাইয়ার গ্রহণ করা হবে না।
টিডিআর কীভাবে ফাইল করবেন?
• আইআরসিটিসির অ্যাপ থেকে টিডিআর ফাইল করতে আপনাকে প্রথমে এই অ্যাপটি খুলতে হবে এবং এটিতে লগ ইন করতে হবে।
• লগ ইন করার পর ট্রেনের অপশনে ক্লিক করতে হবে।
• এর পরে, আপনি ফাইল টিডিআর এর বিকল্প দেখতে পাবেন।
• ক্লিক করার পরে টিকিটটি দেখতে পাবেন যার জন্য আপনি টিডিআর ফাইল করতে পারেন।
• সেই টিকিটটি নির্বাচন করুন এবং ফাইল টিডিআর-এ ক্লিক করুন।
• আপনি যে কারণে টিডিআর ফাইল করতে চান তা নির্বাচন করুন এবং অর্থ ফেরত পাওয়ার জন্য আবেদন জমা দিন।
• আপনার টিডিআর ফাইল করা হবে এবং ৬০ দিনের মধ্যে আপনার অর্থ ফেরত পাবেন।
যেসব যাত্রী কানেক্টিং ট্রেনের টিকিট বুক করেছেন তারা যদি প্রথম ট্রেনটি দেরিতে চলার কারণে তাদের দ্বিতীয় ট্রেনটি মিস করেন তবে তারাও তাদের অর্থ ফেরত পেতে পারেন। এক্ষেত্রে উভয় পিএনআর-এ নাম সহ একই যাত্রীর বিবরণ থাকতে হবে। সংযুক্ত PNR-এর জন্য কোনো তথ্য পরিবর্তন অনুমোদিত নয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…