ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

কোন টাকা ছাড়াই স্লিপার ক্লাস থেকে এসি শ্রেণীতে করুন টিকিট আপগ্রেড, জানুন রেলওয়ের এই বিশেষ নিয়ম

আপনারা হয়তো অনেক বার ভারতীয় রেলের বিভিন্ন ট্রেনে ভ্রমণ করেছেন। ভারতীয় রেলের প্রতিটি ট্রেনের সুবিধা আপনারা উপভোগ করেছেন। কিন্তু আজ আমরা আপনাকে ভারতীয় রেলের এমন একটি সুবিধার কথা বলতে চলেছি যা সম্পর্কে খুব একটা বেশি মানুষ জানেন না ভারতীয় রেলের টিকিট বুক করার সময় যাত্রীদের অটো আপগ্রেডশনের বিকল্প কিন্তু রয়েছে। এমতাবস্থায় যাত্রী যদি আসন নিয়ে সন্তুষ্ট না থাকেন তাহলে তার আসন উচ্চশ্রেণীতে উন্নীত হতে পারে। অর্থাৎ যদি আপনি স্লিপার ক্লাসের টিকিট নিয়ে থাকেন তবে আপনি কিন্তু এসি কোচে ভ্রমণের সুযোগ পেতে পারেন। অনলাইন এবং অফলাইন টিকিট বুক করার সময় রেলওয়ে এই বিকল্পটি প্রদান করে থাকে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে রেলের এই ব্যবস্থা কাজ করে।

রেলওয়ের এই বিশেষ পরিষেবার অর্থ হলো সংরক্ষিত শ্রেণীর থেকে উচ্চতর শ্রেণীতে টিকিট আপগ্রেড করা। এই পরিষেবার সুবিধা নেওয়া যেতে পারে স্লিপার ক্লাস থেকে। আপনি যদি এই শ্রেণীতে টিকিট বুক করেন তাহলে আপনি থার্ড এসি শ্রেণীতে টিকিট আপডেট করতে পারেন। থার্ড এসি থেকে সেকেন্ড এসিতেও যেতে পারেন। তবে প্রথম শ্রেণীতে আপগ্রেড করার বিকল্প কিন্তু নেই। কিছু কিছু ক্ষেত্রে বিনামূল্যে আবার কিছু ক্ষেত্রে অর্থ প্রদান করে আপনি আপনার টিকিট আপডেট করতে পারেন।

অনেক সময় ট্রেনে ভ্রমণ করার সময় যাত্রীরা তাদের আসন আপগ্রেড করতে চান। তবে ট্রেনের ভিতরে যদি আপনি টিকিট আপডেট করতে চান তাহলে আপনাকে অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে। এর জন্য আপনাকে টিকিট বুক করার সময় অটো আপগ্রেডেশন এর বিকল্প বেছে নিতে হবে। তাহলে আপনার সিট বিনামূল্যে অটো আপগ্রেড হয়ে যাবে যদি আপনি সিট ভালো না পেয়ে থাকেন। তবে এটা তখনই হবে যদি কোন বার্থ খালি থাকে। চার্ট প্রস্তুত করার সময় আপনি জানতে পারবেন কোন টিকিট খালি রয়েছে কিনা। যদি সেই সময় সিট খালি থাকে তাহলে আপনি এই আপগ্রেড করতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026