ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Indian Railways: টিকিট বাতিল করার দরকার নেই… কোটি কোটি যাত্রীকে এই সুবিধা দিয়েছে রেল, জেনে নিন

ভারতীয় রেলের নিশ্চিত টিকিট পাওয়া খুব একটা সহজ কাজ নয়। আপনাকে যদি ঘুরতে যাওয়ার জন্য নিশ্চিত টিকিট পেতে হয় তাহলে আপনাকে অনেক আগে থেকেই পরিকল্পনা শুরু করতে হবে। ছুটির মৌসুমে বা উৎসবের মরশুমে আপনি অগ্রিম বুকিং করার পরেও টিকিট নাও পেতে পারেন। অনেক লোক কঠোর চেষ্টা করেও টিকিট পান না অনেক সময়। কিন্তু ভারতীয় রেলওয়েতে নিশ্চিত টিকিট পাওয়ার একটা রাস্তা রয়েছে। ভারতীয় রেল সব সময় এই সুবিধা দিয়ে থাকে কিন্তু অনেকেই এই সুবিধার ব্যাপারে খুব একটা বেশি জানেন না। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি ভারতীয় রেলের এই সুবিধার সুযোগ গ্রহণ করবেন এবং কিভাবে আপনি ভারতীয় রেলে একটি নিশ্চিত টিকিট বুকিং করবেন।

মনে করা যাক আপনি একটি নির্দিষ্ট দিনের জন্য একটি নিশ্চিত টিকিট বুক করে ফেলেছেন বেশ কয়েক মাস আগে। কিন্তু সেই দিন কোন প্রোগ্রাম পরিবর্তনের কারণে আপনি সেদিন যেতে পারছেন না। তখন হঠাৎ করে টিকিট বাতিল করে দেবেন না। আপনার পরিকল্পনা যদি অন্য তারিখে যাওয়ার জন্য থাকে, তাহলে আপনি টিকিট বাতিল না করে সেই টিকিট অন্য তারিখে ট্রান্সফার করে দিতে পারেন। এর ব্যাপারে খুব কম লোকই জানেন। তবে আপনি সহজেই কিন্তু ভারতীয় রেলের পরিষেবা ব্যবহার করে টিকিট রি-সিডিউল করতে পারেন।

আপনি যদি অফলাইন টিকিট বুক করে থাকেন তবে আপনাকে প্রস্থান করার কমপক্ষে ৪৮ ঘন্টার আগে স্টেশনে পৌঁছাতে হবে এবং রিজার্ভেশন কাউন্টারে গিয়ে ফি পরিশোধ করে আপনাকে টিকিট পুনরায় সিডিউল করতে হবে। তবে আপনাকে জানিয়ে রাখি শুধুমাত্র অফলাইনে কিন্তু এই সিডিউল এর ব্যবস্থা রয়েছে। আপনি যদি অনলাইনে টিকিট বুক করে থাকেন তাহলে আপনাকে টিকিটের প্রিন্ট আউট নিয়ে অফলাইনে এই কাজটা করতে হবে। মনে রাখবেন টিকিট পুনরায় সিডিউল করতে আপনাকে কিন্তু যে স্টেশন থেকে ট্রেন ছাড়ছে সেইখানে যেতে হবে। এছাড়াও বিশেষ টিকিটে এই সুবিধা আপনি পাবেন না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026