বিদ্যুৎ বা ডিজেল না এবারে জলেই চলবে ট্রেন। এরকম একটা ট্রেন চালু করছে ভারতীয় রেল। এই ট্রেনের নাম দেওয়া হয়েছে হাইড্রোজেন ট্রেন। এবছরের ডিসেম্বরেই এই নতুন ট্রেন চলবে বলেই খবর সরকার সূত্রে। আপাতত ট্রায়াল রানের জন্য চালু হলেও সবকিছু ঠিক থাকলে পরের বছরের মধ্যে এই ট্রেন চালু হয়ে যাবে পুরোপুরিভাবে। বন্দে এক্সপ্রেস ট্রেনের পরে এটাই হতে চলেছে ভারত সরকারের সবথেকে বড় পদক্ষেপ।
আর যদি এই পরিকল্পনা ঠিকভাবে চালানো যায়, তাহলে এটাই হবে ভারতের প্রথম ট্রেন যেটা চলবে জলের মাধ্যমে। এই ট্রেন মূলত হাইড্রোজেন জ্বালানিচালিত ট্রেন হতে চলেছে। এই ট্রেন চালানোর জন্য প্রতি ঘণ্টায় ৪০,০০০ লিটার জল প্রয়োজন হবে। বিশেষ ধরনের জলের ট্যাংক তৈরি করা হয়েছে এই ট্রেন চালানোর জন্য। আপাতত সারা দেশে মোট ৩৫টি এই ধরনের হাইড্রোজেন পাওয়ার ট্রেন চালানোর পরিকল্পনা করেছেন ভারতীয় রেল। এর জন্য ট্রেনে হাইড্রোজেন ফুয়েল ট্যাংক বসানোর কাজ শুরু করে দিয়েছে রেল। রেলের মুখপাত্র দিলীপ কুমার বলেছেন, এক একটি ট্রেন তৈরি করতে খরচ হবে ৮০ কোটি টাকা।
জল ভেঙে হাইড্রোজেন ও অক্সিজেন তৈরি করা হবে। এরফলে বাইপ্রোডাক্ট হিসাবে বাষ্প ও জল বেরোবে। এর ফলে ডিজেল ইঞ্জিনের থেকে অনেকটাই খরচ কমে যাবে রেলের। প্রাথমিকভাবে জিন্দ থেকে সোনিপত পর্যন্ত এই ট্রেন চালানো হবে। এই ৯০ কিলোমিটার পথে প্রথম হাইড্রোজেন ট্রেন চালানো হবে। এছাড়াও, অন্যান্য যেসব রুটে ওই ট্রেন দৌড়বে সেগুলি হল দার্জিলিং হিমালয়ান রেল, নীলগিরি মাউন্টেন রেল, কালকা-সিমলা রেলওয়ে, কাংড়া ভ্যালি রেলওয়ে রুটে। এখনওপর্য়ন্ত আশা করা হচ্ছে এই ট্রেনের গতি হবে ঘণ্টায় ১৪০ কিলোমিটার। একবারে ১০০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে হাইড্রোজেন ট্রেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…