যাত্রীদের সাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে প্রায়ই নিউ না কিছু ব্যবস্থা নিয়ে থাকে ভারতীয় রেল (Indian Railways)। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ সফর করেন বিভিন্ন ট্রেনে। দূরপাল্লার সফর হোক বা কাছাকাছি কোনো দূরত্ব, ভারতীয় রেলের সফরকালীন সুযোগ সুবিধার কথা মাথায় রেখেই পরিষেবার দিকে ঝোঁকেন অনেকেই। আর যাত্রীদের সুবিধার্থে নিত্য নতুন নানান ব্যবস্থা গ্রহণ করে থাকে ভারতীয় রেল।
এবার ট্রেনে অতিরিক্ত ভিড় কমাতে একজোড়া স্পেশাল ট্রেন নিয়ে এল উত্তর পূর্ব সীমান্ত রেল। নতুন সুপারফাস্ট স্পেশাল ট্রেন চালু করতে চলেছে উত্তর পূর্ব সীমান্ত রেল। এই ট্রেনের সাহায্যে নিউ জলপাইগুড়ি থেকে রওনা হয়ে একই দিনে ২২.৩৫ ঘন্টায় হাওড়া পৌঁছানো যাবে। ট্রেন নম্বর ০৭০৪৬/০৭০৪৭ সেকেন্দ্রাবাদ-ডিব্রুগড়-সেকেন্দ্রাবাদ ট্রেনের পরিষেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রচণ্ড ভিড় কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয় উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফে।
সেই সঙ্গে সামার স্পেশ্যাল সুপারফাস্ট ট্রেনও শুরু করতে চলেছে উত্তর পূর্ব সীমান্ত রেল। জানা যাচ্ছে, ০২৩০৯/০২৩১০ হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া ট্রেনটি দুই রুটেই সাতটি করে চলাচল করবে। ০৭০৪৬ সেকেন্দ্রাবাদ-ডিব্রুগড় স্পেশাল ট্রেনের পরিষেবাও বাড়ানো হয়েছে ২০ মে থেকে ২৪ জুন পর্যন্ত। প্রত্যেক সোমবার করে চলাচল করবে এই ট্রেনটি। ফেরার সময় ০৭০৪৭ ডিব্রুগড়-সেকেন্দ্রাবাদ স্পেশাল ট্রেনের পরিষেবা বাড়ানো হয়েছে ২৩ মে থেকে ২৭ জুন পর্যন্ত। এই ট্রেনটি প্রত্যেক বৃহস্পতিবার করে চলাচল করবে।
অন্যদিকে ০২৩০৯ হাওড়া-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেনটি ১৫, ২২, ২৯ মে এবং ০৫, ১২, ১৯, ২৬ জুন তারিখে চলাচল করবে। প্রতি বুধবার সকাল ৫ টা ৫৫ মিনিটে হাওড়া থেকে রওনা হয়ে একই দিনে ১ টা ২৫ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে এই ট্রেনটি। ফেরার সময় ০২৩১০ নিউ জলপাইগুড়ি-হাওড়া স্পেশাল ট্রেনটি ১৫, ২২, ২৯ মে এবং ০৫, ১২, ১৯, ২৬ জুন তারিখে চলাচল করবে। প্রতি বুধবার দুপুর তিনটেয় নিউ জলপাইগুড়ি থেকে রওনা হয়ে একই দিনে ২২.৩৫ মিনিটে হাওড়া পৌঁছাবে এই স্পেশ্যাল ট্রেনটি।
Jack Osbourne is honoring his late father, Ozzy Osbourne, in a deeply personal way. The…
Season 15 of The Real Housewives of Beverly Hills has introduced viewers to Natalie Swanston…
Tom Brady may have a new romance in the works. The NFL legend was spotted…
Season 51 of Saturday Night Live has introduced audiences to a breakout star: Ashley Padilla.…
Kate Mansi, best known for her role as Kristina on General Hospital, is opening up…
Key Points Dhurandhar, starring Ranveer Singh, will rerelease worldwide on March 12, 2026. The film…