নিউজ

Indian Railways: যাত্রী সুবিধায় বিরাট পদক্ষেপ, বড় চমক দিয়ে দারুণ উপহার দিল ভারতীয় রেল

কথায় বলে, মানুষের পায়ের তলায় সরষে। এমন অনেকেই যারা সময় সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন। আর এক্ষেত্রে অধিকাংশ মানুষই ভরসা করেন রেল সফরের (Indian Railways) উপরে। মানুষ বছর ভর ঘুরতে গেলেও গরমকালে ঘুরতে যাওয়ার প্রবণতা বাড়ে। উপরন্তু এ বছরে যেমন তাপমাত্রা চড়েছে, তাই অনেকেই ভিড় জমাচ্ছেন পাহাড়ে।

আর সেই কারণেই যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেলের তরফে নেওয়া হয়েছে এক বড় পদক্ষেপ। যাত্রীদের সফরকালীন সময়কে আরামদায়ক করতে দুটি সামার স্পেশ্যাল ট্রেনের চলাচলের মেয়াদ বাড়ানো হয়েছে। চলাচলের দিন, সময়, স্টপেজ এবং গঠন অনুযায়ী দুটি সামার স্পেশ্যাল ট্রেনের চলাচলের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। কোন কোন ট্রেন রয়েছে এই তালিকায় জেনে নিন।

প্রত্যেক বুধবার ০৬:০০ ঘন্টায় গুয়াহাটি থেকে রওনা দিয়ে শুক্রবার ১০:০০ ঘন্টায় এসএমভিটি বেঙ্গালুরু পৌঁছায় ট্রেন নম্বর ০৬৫৭০ গুয়াহাটি এসএমভিটি বেঙ্গালুরু। এটির চলাচলের মেয়াদ ২৯ মে থেকে ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। ফেরার সময় এসএমভিটি বেঙ্গালুরু থেকে প্রত্যেক রবিবার ০০:৩০ ঘন্টায় রওনা হয়ে মঙ্গলবার ০৫:৩০ ঘন্টায় গুয়াহাটি পৌঁছায় ট্রেন নম্বর ০৬৫৬৯ এসএমভিটি বেঙ্গালুরু গুয়াহাটি। এটির পরিষেবার মেয়াদ ২৬ মেয়ে ৯ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

প্রত্যেক সোমবার ১০:৩০ ঘন্টায় মাইসুরু থেকে রওনা দিয়ে বুধবার ১৩:৩০ ঘন্টায় মুজফফরপুর পৌঁছানো ট্রেন নম্বর ০৬২২১ মাইসুরু মুজফফরপুর স্পেশ্যালের পরিষেবার মেয়াদ বাড়ানো হয়েছে ১০ জুন পর্যন্ত। ফেরার সময় প্রত্যেক বৃহস্পতিবার ১৩:০০ ঘন্টায় মুজফফরপুর থেকে রওনা দিয়ে শনিবার ১৬:৪০ ঘন্টায় মাইসুরু পৌঁছানো ট্রেন নম্বর ০৬২২২ মুজফফরপুর মাইসুরু স্পেশ্যালের পরিষেবার মেয়াদ বাড়ানো হয়েছে ১৩ জুন পর্যন্ত। রেল আধিকারিকদের মতে, উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গের যে সমস্ত মানুষরা দক্ষিণ ভারতে যান বিভিন্ন কাজে তাদের খুব সুবিধা হবে এই ট্রেনগুলির পরিষেবার মেয়াদ বাড়ানোয়।

Anirban Kundu

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026