ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

(Indian railways) একটি ট্রেনে কত ধরনের গিয়ার থাকে? কিভাবে একটি ট্রেন ১০০ থেকে ১৬০ কিলোমিটার গতিতে পৌঁছায় এত সহজে

আজকের দিনে ভারতীয় রেল প্রতিদিন ২ কোটিরও বেশি মানুষকে নিজের গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে থাকে। এমন পরিস্থিতিতে এর সাথে সম্পর্কিত সব কিছু বিষয়ে জানতে আগ্রহী থাকেন সাধারণ মানুষ। ট্রেন চালাতে অনেক জিনিসের ব্যবহার করতে হয়। আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন থাকতে পারে ট্রেন চালাতে কোন কোন জিনিস আদতে কাজে লাগে। এরকম অনেক প্রশ্নের উত্তর আজ আমরা আপনাকে জানাতে চলেছি। আজ আমরা আপনাকে জানাবো ট্রেনটি কিভাবে ১০০ কিলোমিটার গতিতে পৌঁছায় একেবারে মুহূর্তের মধ্যে। এছাড়াও আপনাকে জানাবো ট্রেনের ইঞ্জিনে কতগুলি গিয়ার দেওয়া থাকে।

ট্রেনে যাত্রী ভর্তি সরানোর জন্য বেশ কিছু গিয়ার রয়েছে। এগুলি কিন্তু আদতে গিয়ার নয়, অন্য কিছু। ডিজেল লোকোমোটিভ ইঞ্জিনে চারটি গিয়ার সরবরাহ করা হয় তবে এগুলিকে গিয়ার বলা হয় না, বলা হয় নচ। গাড়ি বা বাইকে গিয়ার পরিবর্তন করলে যেরকম গতি বাড়ে, সেরকমই এই ধরনের গিয়ার ট্রেনের গতি বাড়িয়ে দিতে পারে সহজেই। ১০০ কিলোমিটার গতিবেগ স্পর্শ করতে ট্রেনের খুব একটা বেশি সময় লাগে না। নচের অষ্টম অবস্থানে গতিবেগ ১০০ কিলোমিটার এর উপরে চলে যায। একই সময়ে, যখন ট্রেনের গতি কমাতে হয় তখন নচ কমানো হয়।

ট্রেন যখন একটি নির্দিষ্ট গতিসিমায় চলে যায় তখন ইঞ্জিন চালক নচ সেট করে দেন। এই সময় আর নচ পরিবর্তন বারবার করতে হয় না এবং ট্রেন একই গতিতে চলতে থাকে। বৈদ্যুতিক ইঞ্জিন ঠিক এরকমই একটি স্বয়ংক্রিয় গাড়ির মতো কাজ করে। যেরকম ভাবে স্বয়ংক্রিয় গাড়িতে গিয়ার স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়, ঠিক তেমনভাবেই বৈদ্যুতিক ইঞ্জিনে নচ পরিবর্তন করার দরকার পড়ে না, নিজে থেকেই সেটা সেট হয়ে যায়

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026