ভারতীয় প্রযুক্তির পাশাপাশি আজকাল ভারতীয় রেলও দ্রুত এগিয়ে চলেছে। তবে সেই কারণে ভারতীয় রেল টিকিট কাটার ক্ষেত্রেও বেশ কিছু নতুন পরিবর্তন নিয়ে আসছে। এখনকার দিনে আর রেলওয়ে স্টেশনের কাউন্টারের লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না বেশিক্ষণ ধরে। ঘরে বসেই ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশনের ওয়েবসাইট থেকে নিশ্চিত টিকিট পাওয়া যেতে পারে এখন। আইআরসিটিসি থেকে টিকিট বুক করার সময় লোকেরা এমন কিছু ভুল করেন যাতে তাদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়।
কিন্তু যদি আপনি একটি ছোট ভুল করে বসেন তাহলে আপনি আর সহজে রেলের টিকিটে ভ্রমণ করতে পারবেন না। টিকিট চেকার আপনার সঙ্গে হয়রানি করতে পারে। এমন পরিস্থিতিতে আপনি যদি আইআরসিটিসি থেকে টিকিট নেওয়ার সময় বিশদ বিবরণে কিছু ভুল করে ফেলেন তাহলে আপনাকে অবিলম্বে সেটা সংশোধন করতে হবে। আজ আমরা সেই সহজ পদ্ধতি সম্পর্কে বলতে যাচ্ছি যার মাধ্যমে আপনি সহজেই আপনার ভুল সংশোধন করতে পারেন।
যদি আপনার টিকিটে আপনার নাম ভুল লেখা হয়ে থাকে তাহলে আপনি যাত্রার ২৪ ঘন্টা আগে আপনার নিকটস্থ রেলওয়ে স্টেশনে গিয়ে নাম সংশোধন করতে পারেন। রেলওয়ে স্টেশনে রিজার্ভেশন সুপারভাইজারের সাথে দেখা করে আপনি তার সঙ্গে কথা বলে আইডি প্রুফ দেখিয়ে আপনি এই নাম চেঞ্জ করতে পারেন। আপনি CRS টিকিটে এই সংশোধন করে ভ্যালিড টিকিট করতে পারেন আপনি। যদি কোন কারণে স্টেশনে পৌঁছতে আপনি না পারেন তাহলে ভ্রমণের সময় আপনাকে আপনার বয়সের প্রমাণপত্র এবং আপনার নামের প্রমাণপত্র আপনাকে নিয়ে যেতে হবে। যদি সফর করার সময় আপনি আপনার সমস্ত প্রমাণপত্র নিয়ে যান তাহলেও টিকিট চেকার সেই সময় আপনার প্রমাণপত্র দেখে আপনার ভুলটি ঠিক করে দিতে পারবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…