নিউজ

শতাব্দি এক্সপ্রেসে এমন অপূর্ব সুবিধা চালু করল ভারতীয় রেল, শুনলে আনন্দে লাফিয়ে উঠবেন আপনিও

যাত্রী সুবিধার্থে একের পর এক অভাবনীয় কাজ করছে ভারতীয় রেল। প্রযুক্তিগত দিক থেকে আধুনিকরণ থেকে শুরু করে সার্ভিস ম্যানেজমেন্ট সবেতেই এখন এগিয়ে এই ভারতীয় রেল। ভবিষ্যতে এই উন্নয়নের ধারা বজায় রাখতে আগামী ২৫ বছরের জন্য একটি ব্লু প্রিন্ট তৈরি করতে চলেছে ভারতীয় রেল। বলা যেতে পারে যাত্রীদের উন্নত পরিষেবা দেওয়ার জন্য অবিরাম পরিশ্রম করে চলেছে ভারতীয় রেল। এবার শতাব্দী এক্সপ্রেসে যাতায়াত করে যাচ্ছে বড়সড় উপহার দিচ্ছে রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, সেন্ট্রাল রেলওয়ে জোন পঞ্চম ভিস্টাডম কোচ চালু করছে। কোন শতাব্দীতে লাগবে এই কোচ? জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

জানা গিয়েছে, পুনে সেকেন্দ্রাবাদ শতাব্দী এক্সপ্রেসে যার ট্রেন নম্বর ১২০২৬/১২০২৫, এই ভিস্টাডম কোচ যোগ করা হচ্ছে। আশা করি সকলেই এই ভিস্টাডম কোচের বিশেষত্ব জানেন। এতে ভ্রমণরত যাত্রীরা ভ্রমণের সময় প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে পারবেন ট্রেনের বিশাল কাঁচের জানলার মাধ্যমে। আপনার মনে হবে আপনি প্রকৃতির মাঝে বসে রয়েছেন আরামদায়কভাবেই। এই কোচে ভ্রমণের মজাটাই আলাদা। এর উপরের দিকে বসানো রয়েছে আয়না এবং প্রশস্ত জানালার প্যানেলে একদম আপনার কাছে চলে আসে প্রকৃতি।

আসলে সেকেন্দ্রাবাদ পুনে শতাব্দী এক্সপ্রেসের রুটে পড়ে ভিকারাবাদ ওয়াদি প্রসারিত অনন্তগিরি পাহাড়ের অপার প্রাকৃতিক সৌন্দর্য। এবার তা উপভোগ করা যাবে ভিস্টাডম কোচের মাধ্যমে। এই শতাব্দী এক্সপ্রেস পুনে থেকে সকাল সাড়ে ছটায় ছাড়ে এবং সেকেন্দ্রাবাদ পৌঁছায় দুপুর ২:২০ মিনিটে। ফিরতি যাত্রায় ট্রেনটি সেকেন্দ্রাবাদ থেকে ছেড়ে রাত ১১ টায় পুনে পৌঁছায়। এই ট্রেনের ভিস্টাডোম কোচ থেকে উজনি ব্যাক ওয়াটার এবং ভিগবানের বাঁধের অপরূপ সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026