দেশ

Indian railways: এবারে বন্দে ভারত ট্রেনে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন শিক্ষার্থীরা, জেনে নিন কবে থেকে পাওয়া যাবে সুবিধা

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দেশের নির্বাচিত কয়েকজন ছাত্রকে বন্দে ভারত এক্সপ্রেসে ভ্রমণের সুযোগ করে দিতে চলেছেন। এমনটাই ঘোষণা করেছেন ভারতের রেলমন্ত্রী। আপনাদের জানিয়ে রাখি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, শুধুমাত্র কয়েকজন নির্বাচিত ছাত্রকে বন্দে ভারত ট্রেনে বিনামূল্যে ভ্রমণ করার সুযোগ দেওয়া হবে। এই ঘোষণা করে ওড়িশার কয়েকজন নির্বাচিত ছাত্রকে এই ট্রেনে ভ্রমণের সুযোগ করে দিলেন রেলমন্ত্রী। সম্প্রতি কেন্দ্রীয় রেলমন্ত্রীকে ওড়িশার কটকের একটি স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ডাকা হয়েছিল। সেখানেই এই ঘোষণা করেছেন তিনি। এই বিদ্যালয়ের নাম হলো সরস্বতী বিদ্যামন্দির।

কেন্দ্রীয় রেলমন্ত্রী ও অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন উড়িষ্যার কটক এ অবস্থিত সরস্বতী বিদ্যামন্দিরের নির্বাচিত ৫০ জন ছাত্রকে বন্দে ভারত ট্রেনে বিনামূল্যে ভ্রমণ করার সুযোগ দেওয়া হবে। বিদ্যালয়ের ভূমি পূজোর পরে যখন তিনি শিক্ষার্থীদের সঙ্গে আলাপ-আলোচনায় যোগ দিয়েছিলেন সেই সময়ে এই ট্রেনে ভ্রমণের আগ্রহ প্রকাশ করেন শিক্ষার্থীরা। তখনই কেন্দ্রীয় রেলমন্ত্রী এই ঘোষণা করেন। জানা যায় একটি ভিডিওতে ছাত্ররা বন্দে ভারত ট্রেন দেখেছিল।

সরস্বতী বিদ্যামন্দির স্কুলের এই ৫০ জন নির্বাচিত ছাত্রকে একটি প্রতিযোগিতা অনুযায়ী বাছাই করা হয়েছিল। বন্দে ভারত ট্রেনে ভ্রমণের সুযোগ দেওয়া হবে এই ৫০ জন ছাত্রকে। আপনাদের জানিয়ে রাখি, ১৮ মে ২০২৩-এ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওড়িশাকে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস উপহার দিয়েছেন। জানা যাচ্ছে খুব শীঘ্রই উড়িশায় আরো একটি বন্দে ভারত ট্রেন চলাচল শুরু হবে। সদ্য চালু হওয়া বন্দে ভারত ট্রেন রৌড়কেল্লা থেকে ভুবনেশ্বর পর্যন্ত চলবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026