নিউজ

ওয়েটিং টিকেট নিয়ে সংরক্ষিত বগিতে প্রবেশ করতে পারবেন না, এই অ্যাপ তৈরি করছে Indian Railway

আপনি যদি ট্রেনে ভ্রমণ করেন তবে প্রায়শই কিছু বিষয় নিশ্চিত খেয়াল করেছেন। ভারতীয় রেলে ভ্রমণ করার জন্য মানুষের মধ্যে জনপ্রিয়তা তুঙ্গে থাকে সব সময়। তাই ট্রেনে রিজার্ভেশন করার চেষ্টা করলেও সব সময় সেটা সম্ভব হয় না। দীর্ঘ হতে থাকে ওয়েটিং লিস্ট। ই-টিকিট ওয়েটিং লিস্টে থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। তবে টিকিট যদি কাউন্টার থেকে ইস্যু করা হয় তবে তা বাতিল হয় না। টিকিট নিয়ে সমস্যা সমাধান করার জন্য আসতে চলেছে নতুন একটি অ্যাপ।

এই অ্যাপের বিশেষত্ব হবে, সংরক্ষিত বগিতে ভ্রমণকারী যাত্রীরা ওয়েটিং লিস্ট টিকিটধারীদের বিষয়ে অভিযোগ করতে পারবেন। বর্তমানে এই অ্যাপের ট্রায়াল চলছে। সফল পরীক্ষার পর যাত্রীরা গুগল ও অ্যাপল প্লে অ্যাপের মাধ্যমে এটি ডাউনলোড করতে পারবেন। রেলবোর্ড সূত্রে জানা গিয়েছে, সংরক্ষিত কোচে ওয়েটিং টিকিট থাকা লোকেরাও যাতায়াত করছে কি না। এবং সেই কারণে বাকি যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে কি না সেটাও জানা কবে। কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ দায়ের করা হলেও তাৎক্ষণিক কোনো সমাধান পাওয়া যায় না।

কিভাবে কাজ করবে এই অ্যাপ

• ট্রেন স্টেশন ছাড়ার পরে টিটিই একটি হ্যান্ডহেল্ড ডিভাইসের মাধ্যমে সংরক্ষিত এবং অসংরক্ষিত আসনগুলির ডেটা ফিড করবে।

• অ্যাপে ট্রেনের নম্বর ও কোচ ফিড করার পর বগির সিট বার্থ রিজার্ভেশনের লেআউট প্রদর্শিত হবে।

• কোচে নির্ধারিত সংখ্যার বেশি লোক দেখা গেলে অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন যাত্রী।

• অ্যাপে অভিযোগ দায়ের হওয়ার সঙ্গে সঙ্গেই। সমস্ত তথ্য স্বয়ংক্রিয়ভাবে সেন্ট্রাল সিস্টেমে প্রেরণ করা হবে এবং টিটিই একটি মেসেজ পাবে।

• অভিযোগ পাওয়ার পর সংরক্ষিত কোচ থেকে সংশ্লিষ্ট কোচে অননুমোদিত যাত্রীদের বের করে আনবে টিটিই। কোনও সমস্যা হলে তিনি আরপিএফের সাহায্য নেবেন।

যদি কিছু টিকিট কনফার্ম হয় এবং কিছু টিকিট পিএনআর-এ ওয়েটিংয়ে থাকে, তাহলে সেই যাত্রীদের কী হবে? এ অবস্থায় ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা একই পিএনআর-এর সংরক্ষিত আসনে ভ্রমণ করতে পারবেন। রেল বলছে, যাত্রীদের বিনা ঝামেলায় যাতায়াত করানো তাদের দায়িত্ব।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026