নিউজ

Today Gold Price: দীপাবলীর আবহে সস্তা হল সোনা রুপোর দাম

করোনার জন্য গত আগস্টে সোনার দাম একরকম সর্বোচ্চ অঙ্কের রেকর্ড ছুঁয়েছিল প্রায় ৫৬ হাজারের বেশী। আর নভেম্বর থেকে আসতেই তা নামতে শুরু করে। তবে এখন দেশজুড়ে পালিত হচ্ছে নানান উৎসব। আর এই উৎসবের মরশুমে ফের ঊর্ধ্বমুখী সোনার দাম ৷ সামনেই ধনতেরাস। আর এই ধনতেরাসে সকলেই সোনা কিনে থাকেন। তবে সোনার দাম বেশি থাকায় মধ্যবিত্তদের মাথায় হাত।

এবার প্রশ্ন হল এত কেন ঊর্ধ্বমুখী সোনার দাম ? জানা গিয়েছে বর্তমানে ডলার কমজোর হওয়ায় সোনার দাম ফের বাড়তে শুরু করেছে ৷ এর পাশাপাশি এই উৎসবের মরশুমে সোনার চাহিদা বাড়তে থাকার প্রভাবও পড়েছে সোনার দামে ৷ করোনা মহামারির পর ফের একবার দেশে সোনার আমদানিও বেড়েছে বলে জানা গিয়েছে৷ মার্কিন ট্রেজারি বন্ডের ইল্ড বাড়তে থাকায় এবং অপরিশোধিত তেলের ঊর্ধ্বমুখী দামও প্রভাব ফেলেছে সোনালি ধাতুর দামের উপরে ৷

সপ্তাহের দ্বিতীয় দিন ২৭ অক্টোবর প্রতি ১০ গ্রামে মাত্র ৫ টাকা কমেছিল সোনার দাম ৷ বুধবার দিল্লির সরাফা বাজারে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৭১৫৩ টাকা হয়েছিল ৷

কলকাতায় সোনার দাম আজ একই রয়েছে। এদিন কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৩৯ টাকা বেড়ে হয়েছে ৪,৭৪০ টাকা। অন্যদিকে ৮ গ্রাম ২২ ক্যারেট সোনা ৩১২ টাকা বেড়ে হয়েছে ৩৭,৯২০ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম সোনার দাম যথাক্রমে ৩৯০ টাকা এবং ৩,৯০০ টাকা বেড়ে ৪৭,৪০০ টাকা এবং ৪,৭৪,০০০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিন কলকাতায় ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৫,০১০ টাকা। এবং ৮ গ্রাম সোনার দাম ৪০,০৮০ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম যথাক্রমে ৫০,১০০ টাকা এবং ৫,০১,০০০ টাকা।

অন্যদিকে রুপোর দাম ২৮৭ টাকা কমে প্রতি কিলোতে ৬৪,৪৫৩ টাকায হয়েছিল ৷ দামের এই সামান্য ওঠা-নামার মধ্যেই কিছু বিশেষজ্ঞরা জানিয়েছেন, এখুনি সোনায় ইনভেস্ট করলে মাত্র এক সপ্তাহে অর্থাৎ দীপাবলিতে বিপুল লাভ করার সম্ভাবনা রয়েছে ৷

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026