খেলা

IND Vs AUS: রাতারাতি টিম ইন্ডিয়াতে প্রবেশ এই উইকেটরক্ষকের, ধ্বংসের মুখে ঋষভ পন্থের ক্যারিয়ার

শ্রীলংকার বিপক্ষে ওডিআই সিরিজ সমাপ্ত হওয়ার পূর্বে আসন্ন অস্ট্রেলিয়া বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। পাশাপাশি দীর্ঘ আলোচিত কে এল রাহুল পালন করবেন সহ অধিনায়কের দায়িত্ব। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। তবে আসন্ন সেই সিরিজ থেকে বাদ পড়েছেন ভারতের নিয়মিত উইকেট রক্ষক ঋষভ পন্থ। তার স্থানে ভারতীয় দলের সুযোগ পেয়েছেন আরেক তরুণ ব্যাটসম্যান-উইকেট রক্ষক। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, এই ক্রিকেটার যেকোনো মুহূর্ত ঋষভ পন্থের ক্যারিয়ার ধ্বংস করতে পারেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, প্রথম দুটি টেস্ট ম্যাচ উপলক্ষে দল ঘোষণা করা হয়েছে। অবশিষ্ট দুটি ম্যাচের জন্য খুব শীঘ্রই আরও একটি স্কোয়াড ঘোষণা করা হবে। এদিকে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল বর্তমানে শ্রীলংকার বিপক্ষে ওডিআই সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে। আগামী ১৫ই জানুয়ারি সিরিজের শেষ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজ খেলবে ভারতীয় দল।

তবে আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে ইতিমধ্যে ঘাম ঝরাতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ঋষভ পন্থের স্থানে ভারতীয় দলে যুক্ত করা হয়েছে ধ্বংসাত্মক ক্রিকেটার কেএস ভরতকে। জানা গেছে, ঈশান কিশানের ব্যাকআপ হিসেবে থাকবেন শ্রীকর ভরত। এই পর্যায়ে আপনাদের জানিয়ে রাখি, কেএস ভারত ৮৬টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। যেখানে ট্রিপল সেঞ্চুরির পাশাপাশি তার নামে রয়েছে ৪৭০৭ রান! মনে করা হচ্ছে, আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে ভারতের জার্সিতে অভিষেক হতে পারে শ্রীকর ভরতের। সেখানে নিজের পারফরমেন্স ধরে রাখতে পারলে জাতীয় দলে ঋষভ পন্থের প্রয়োজনীয়তা কমবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের জন্য ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএস ভরত (উইকেটরক্ষক), ঈশান কিশান (উইকেটরক্ষক), সূর্য কুমার যাদব, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মোহম্মদ সামি, মোহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026