খেলা

Team India: ভারতীয় দলে অবহেলিত ধোনির প্রিয় ছাত্র, নির্বাচকদের কারণে জায়গা এখন মাঠের বাইরে

ভারতীয় ক্রিকেট দল বর্তমানে রোহিত শর্মার নেতৃত্বে শ্রীলংকার বিপক্ষে ওডিআই সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে। লঙ্কানদের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বিরাটদের লক্ষ্য এখন ৩-০ ব্যবধানে ওডিআই সিরিজ জয়। ইতিমধ্যে ২-০ ব্যবধানে ওডিআই সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। আজ শ্রীলংকানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ২২ গজের সবুজ ময়দানে নামতে চলেছে রোহিত শর্মারা।

এদিকে শ্রীলংকার পক্ষে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটের দুটি সিরিজ সমাপ্ত হওয়ার আগেই আসন্ন নিউজিল্যান্ড সিরিজ উপলক্ষে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী ১৮ই জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলতে মাঠে নামবে ভারত। পাশাপাশি ২৭ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। তবে আসন্ন দুটি সিরিজে ভারতীয় দলে জায়গা পাননি মহেন্দ্র সিং ধোনির প্রিয় ছাত্র দীপক চাহার। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র আলোচনা।

আসলে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুটি সিরিজের কোনটিতে রাখা হয়নি দীপক চাহারের নাম। শেষবারের মতো ভারতের হয়ে দীপক চাহার আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ৭ ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে। তার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি একদিনের ম্যাচ খেলেছিলেন দীপক চাহার। তবে তিনটি ম্যাচ খেলে মাত্র এক উইকেট নিয়েছিলেন ভারতীয় এই অলরাউন্ডার। স্বভাবতই বল হাতে ধারাবাহিক ফ্লপ হওয়ার পর বাদ পড়েছেন জাতীয় দল থেকে।

তবে ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, জাতীয় দলের নির্বাচকদের অবজ্ঞার শিকার হয়েছেন দীপক চাহার। আইপিএলে মহেন্দ্র সিং ধোনির অন্যতম বিশ্বাসযোগ্য বোলার দীপক। যখনই উইকেটের প্রয়োজন হয় তখন দীপক চাহারের হাতে বল তুলে দিতে দেখা গেছে মহেন্দ্র সিং ধোনিকে। ভারতের প্রাক্তন অধিনায়কের এমন আজ্ঞাবহ ছাত্রকে কিভাবে ভারতীয় দলের নির্বাচকরা দল ছাড়া করল তা ভেবে পাচ্ছেন না ক্রিকেটপ্রেমীরা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026