খেলা

Ind vs Pak: এশিয়া কাপে ফের ভারত-পাকিস্তানের মহাযুদ্ধ, দেখে নিন কবে মুখোমুখি হবে দুই মহাশক্তি

এশিয়া কাপের মেগা আসরে আজ নেপালের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এদিকে, চলতি টুর্নামেন্টে প্রথম দল হিসেবে সুপার ফোরে জায়গা নিশ্চিত করেছে পাকিস্তান। চলতি আসরের প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে বিশাল রানের জয় এবং ভারতের বিপক্ষে ম্যাচ অমীমাংসিত অবস্থায় শেষ হওয়ার কারণে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সেরা চারে জায়গা করে নিয়েছে বাবর আজমরা। আজ নেপালের বিরুদ্ধে ম্যাচে জয়লাভ করলেই ভারত পৌঁছাবে সেরা চারে।

আমরা আপনাদের জানিয়ে রাখি, যদি সুপার-৪ এ ভারত পৌঁছায় সেক্ষেত্রে আবারও মাঠে গড়াতে পারে ভারত-পাকিস্তান মহাযুদ্ধ। তবে তার জন্য পূরণ করতে হবে কয়েকটি শর্ত। এশিয়া কাপে গ্রুপ-এ এর কথা বললে, প্রথম দল হিসেবে সুপার-৪ এ জায়গা নিশ্চিত করেছে শ্রীলংকা। এছাড়া দ্বিতীয় দল হিসেবে সেরা চারে যাওয়ার লড়াইয়ে বেশ কিছুটা এগিয়ে রয়েছে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করলে সমীকরণে এগিয়ে যেতে পারে আফগানিস্তান।

কোন সমীকরণে ভারত-পাকিস্তান দ্বিতীয়বার মুখোমুখি হবে চলতি এশিয়া কাপে?

চলমানরত এশিয়া কাপের গ্রুপ-বি থেকে ভারত এবং পাকিস্তান সুপার-৪ নিশ্চিত করলে তবেই চলতি এশিয়া কাপে দ্বিতীয়বার মুখোমুখি হবে তারা। কারণ এশিয়া কাপের নিয়ম অনুসারে, সুপার-৪ এ দুটি গ্রুপের চারটি দল একে অন্যের বিরুদ্ধে মাঠে নামবে (অর্থাৎ প্রথম গ্রুপের ফার্স্ট কোয়ালিফায়ার Vs দ্বিতীয় গ্রুপের প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ার এবং প্রথম গ্রুপের সেকেন্ড কোয়ালিফায়ার Vs দ্বিতীয় গ্রুপের প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ার)। এই সমীকরণে ভারত ও পাকিস্তান পরস্পর সুপার-৪ এ নিজেদের ম্যাচে জয় নিশ্চিত করলেই এশিয়া কাপের ফাইনালে একে অন্যের বিরুদ্ধে মাঠে নামবে দুই পরাশক্তি। যে ম্যাচটি চলতি মাসের ১৭ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026