চিনকে চ্যালেঞ্জ জানাতে মার্কিন নৌসেনার সঙ্গে যৌথ মহড়ায় সামিল নয়াদিল্লি
ভারত ও চিনের সেনাবাহিনীর সংঘর্ষের পর উত্তপ্ত সীমান্ত। এরই মাঝে চলতি সপ্তাহে ভারতীয় যুদ্ধ জাহাজগুলির সঙ্গে এবার একজোট হয়ে নৌ-মহড়া দিতে উদ্যোগ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জানা গিয়েছে, ভারতীয় নৌবাহিনীর সঙ্গে এবার যৌথ নৌ-মহড়া দেবে আমেরিকার নেভি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। এই নৌবাহিনীর নেতৃত্বে রয়েছে UNS নিমিট্জ।
জানা গিয়েছে, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যৌথ নৌ-মহড়ার পর পরবর্তী মালাবার নৌ-মহড়ায় ভারত ছাড়াও অংশ নেবে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান। বিশেষ সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন ফ্লিট বর্তমানে আন্দামান ও নিকোবর দীপপুঞ্জের মহড়া করছে। চলতি সপ্তাহেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত দুই দেশের নৌসেনা যৌথ মহড়া শুরু করবে।
পরমাণু শক্তি দ্বারা চালিত UNS নিমিট্জ জাহাজ বিশ্বের অন্যতম বৃহত্তম যুদ্ধজাহাজ। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের মূল ভূখণ্ড থেকে ১২০০ কিমি দূরে অবস্থিত আন্দামান ও নিকোবর দীপপুঞ্জ থেকে আরও ৩৫০ কিমি দূরে অবস্থিত মালাক্কা প্রণালী যাত্রা করে চিনের তৈল আমদানিকারী জাহাজ। তাই আন্দামান ও নিকোবর দীপপুঞ্জকে আরও বেশি নজরে রাখতে চাইছে নয়াদিল্লি। এবার চিনকে চ্যালেঞ্জ জানিয়ে ভারতীয় নৌসেনার সঙ্গে যৌথ মহড়ায় সামিল হবে মার্কিন নৌসেনা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…