খেলা

Rishabh Pant: ক্লাচ হাতে হাঁটছেন এক পায়ে! অস্ট্রেলিয়া সিরিজের মধ্যেই ‘ইম্পসিবল’ জায়গা থেকে ফিরলেন ঋষভ পন্থ

ভারতের তারকা উইকেট-রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থের মর্মান্তিক দুর্ঘটনা সম্পর্কে প্রায় সবাই অবগত। গত ৩০ ডিসেম্বর ২০২২ এ দিল্লি-দেরাদুন হাইওয়েতে ভয়ংকর দুর্ঘটনার শিকার হন ভারতীয় তারকা ক্রিকেটার। ভোর রাত্রে ঋষভ পন্থের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে পুড়ে ছাঁই হয়ে যায়। আশঙ্কা জনক অবস্থায় তাকে প্রথমে স্থানীয় সরকারি হাসপাতালে এবং পরে দিল্লির একটি বেসরকারি হসপিটালে স্থানান্তরিত করা হয়।

দুর্ঘটনার একমাস পর অর্থাৎ গত সপ্তাহে ঋষভ পন্থের ভক্তদের জন্য বড় সুখবর দিয়েছিল কোকিলাবেন হসপিটালের চিকিৎসকরা। হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছিল হাঁটুর লিগামেন্টে সাফল্যের সাথে অস্ত্র পাচার সম্পন্ন হওয়ার পর সুস্থ রয়েছেন ভারতীয় ক্রিকেটার। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তার দেওয়া এক বয়ানে বলেছিলেন, চলতি সপ্তাহে ঋষভ পন্থকে বাড়ি ফেরার জন্য ছাড়পত্র দিতে পারে হসপিটাল কর্তৃপক্ষ। খুবই দ্রুত রিকভারি করছেন ভারতের তরুণ ক্রিকেটার ঋষভ পন্থ।

এদিকে শুক্রবার সন্ধ্যায় ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ নিজের টুইটার পেজে দু’টি ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে ক্লাচ হাতে হাঁটতে দেখা গেছে। ছবি দুটি শেয়ার করার সময় ভারতীয় উইকেট রক্ষক পন্থ ক্যাপশনে লিখেছেন,”একটা পা সামনের দিকে, আরও একটা শক্তিশালী পদক্ষেপ এবং আরও একটা ভালো পদক্ষেপ।” আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে ঋষভ পন্থের ডান পায়ের হাঁটু থেকে প্রায় পায়ের পাতা অব্দি ব্যান্ডেজ করা রয়েছে। পাশাপাশি ডান হাতের কনুইতে ছোট্ট একটা ব্যান্ডেজ দেখা গেছে।

আপনাদের জানিয়ে রাখি, পুরোপুরিভাবে ঋষভ পন্থের সেরে উঠে মাঠে ফিরতে প্রায় বছরখানেক সময় লাগতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সে কারণে আসন্ন ওডিআই বিশ্বকাপ, আইপিএল ২০২৩ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর মিস করতে পারেন ভারতীয় এই ক্রিকেটার। তবে তার মাঠে ফেরা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026