নিউজ

Air Train: ভারতে এবার চালু হবে এয়ার ট্রেন, ১৬০০ কোটি টাকা খরচে এই রুটে কাজ শুরু হচ্ছে

এয়ারপ্লেনে ভ্রমণ তো অনেকেই করেছেন। কিন্তু এবার ভারতের বুকে আপনি ভ্রমণ করতে পারবেন এয়ার ট্রেনে। শুনে অবাক হলেন নিশ্চয়। এবার ভারতে হাওয়ায় ছুটবে ট্রেন। সেমি হাইস্পিড বন্দে ভারত ট্রেন, র‍্যাপিড রেল, বন্দে ভারত মেট্রোর পর এবার মোদী সরকার আনতে চলেছে এয়ার ট্রেন। সূত্রের খবর অনুযায়ী, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম এই এয়ার ট্রেন দেখা যাবে। কিছুদিনের মধ্যেই এই প্রজেক্টে কাজ শুরু হবে এবং ২০২৮ সালের মধ্যে প্রথম এলিভেটেড ট্যাক্সিওয়েতে এই এয়ার ট্রেনের দেখা মিলবে। এই প্রসঙ্গে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

এয়ার ট্রেনের রুট

আপনাদের জানিয়ে রাখি, দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (DIAL) একটি দীর্ঘ অটোমেটেড পিপল মুভার (APM) ট্রেন তৈরির জন্য একটি টেন্ডার জারি করেছে। এটি ৭.৭ কিমি দীর্ঘ হবে। এই এয়ার ট্রেন টার্মিনাল ২ ও ৩-কে টার্মিনাল-১ এর সঙ্গে সংযুক্ত করবে। এই ট্রেনটি রানওয়ে ২৮-এর নীচ দিয়ে যাবে। এই ট্রেনের যাত্রাপথের বেশিরভাগ অংশই মাটির উপর দিয়ে যাবে। প্রস্তাব অনুযায়ী, ৭.৭ কিলোমিটার রাস্তার মধ্যে ৫.৭ কিলোমিটার উঁচু পথে এবং মাটিতে ২ কিলোমিটার থাকবে। নীচের অংশ টার্মিনাল ১-এর কাছে এবং এলিভেটেড ট্যাক্সিওয়ের নীচে থাকবে। এছাড়া কার্গো স্টেশনে একটি স্কাইওয়াক তৈরি করা হবে, যা এয়ার ট্রেনকে কার্গো টার্মিনালের সঙ্গে সংযুক্ত করবে বলে জানা গিয়েছে।

এয়ার ট্রেন তৈরির খরচ

তবে ভারতের এই নতুন প্রজেক্ট বেশ ব্যয়বহুল। ভারতে এই এলিভেটেড ট্রেন তৈরি করতে গড়ে খরচ হবে প্রতি কিলোমিটারে ২৫০-৩৩০ কোটি টাকা। ট্রেনটি মাটিতে তৈরি করা হলে, তখন প্রতি কিলোমিটারে ১৫০-২০০ কোটি টাকা খরচ হবে। ট্রেনটি মাটির নীচে নির্মিত হলে প্রতি কিলোমিটারে খরচ হবে ৫০০ থেকে ৬০০ কোটি টাকা। এছাড়া ট্রেন, সিগন্যাল সিস্টেম, ইলেক্ট্রিসিটি এবং অন্যান্য যাবতীয় কাজের খরচও রয়েছে। এই প্রকল্পের মোট খরচ হতে পারে ১৫০০ থেকে ১৬০০ কোটি টাকা হতে পারে। তবে এই এয়ার ট্রেন প্রগতিশীল ভারতের এক নিদর্শন হয়ে থাকবে অবশ্যই।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026